ডেস্ক রিপোর্ট
পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলার আগেই রাজধানী তেহরান ছেড়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানি কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটি জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই। তাকে ‘নিরাপদ স্থানে’ স্থানান্তর করা হয়েছে।
অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, তেহরানে খামেনির কার্যালয়ের নিকটবর্তী এলাকায় হামলা চালানো হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত নিশ্চিত করা যায়নি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস জানায়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আল-জাজিরারর এক সংবাদদাতা জানান, আকাশে ক্ষেপণাস্ত্র উড়তে দেখা গেছে এবং শহরের বিভিন্ন অংশে ধোঁয়া উড়তে দেখা যায়।