ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

ডেস্ক রিপোর্ট

ইরানের বিরুদ্ধে অভিযানের সময় তাদের তিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

 

রোববার (১ মার্চ) মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে ছোটখাটো আঘাত লেগেছে। তাদের কাজে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বড় ধরনের যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের প্রতিক্রিয়া প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি বেশ জটিল। পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের নিহত যোদ্ধাদের পরিচয়সহ অতিরিক্ত তথ্য গোপন রাখব, যতক্ষণ না তাদের নিকটাত্মীয়দের অবহিত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top