ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে ১ জন নিহত

ডেস্ক রিপোর্ট

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এবারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান । ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে দেশটির ক্ষেপনাস্ত্র হামলায় একজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 

দুবাইয়ের আল দাফরা বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালালে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ‘এই আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।’ এই উত্তেজনার জবাবে প্রতিক্রিয়া জানানোর সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে বলে সতর্ক করেছে দেশটি।

আমিরাতি প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিব্রতিতে জানিয়েছে, ‘আমরা এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের রাষ্ট্রের নাগরিকদের এবং জাতীয় প্রতিষ্ঠানকে টার্গেট করার এ কর্মকাণ্ড একটি বিপজ্জনক উত্তেজনা ও কাপুরুষতাপূর্ণ কাজ। এটি আমাদের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষাকে হুমকির মুখে ফেলেছে এবং স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করেছে।’

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে ইরান। প্রথম দফায় বাহরাইন,কাতার, সংযুক্ত আরব আমিরাতে হামলা চালানোর পর এবার নতুন করে জর্ডান,সৌদি আরব,কুয়েতে হামলা চালিয়েছে দেশটি।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একেরপর এক হামলার পর নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে সিরিয়া  আর মধ্যপ্রাচ্যে সব ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইন্স।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top