ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত

ডেস্ক রিপোর্ট

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রেরে যৌথ হামলায় নিহত হয়েছেন।

 

রোববার (১ মার্চ) ইসরায়েলি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

 

ইসরায়েলি গণমাধম্যের রিপোর্ট অনুযায়ী, আহমাদিনেজাদকে তার বাড়িতেই আঘাত করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া এটিকে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছে।

 

আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

তিনি কট্টরপন্থি বক্তব্যের জন্য পরিচিত ছিলেন এবং পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বমূলক অবস্থান নিয়েছিলেন। তার শাসনামল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top