খেলা Archives - বরিশাল জার্নাল

এক বলও না খেলেই সেমিতে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে এক বলও খেলতে হলো না বাংলাদেশকে। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় উচ্চতর আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনালে উঠে গেছে লিটন দাসের দল।

জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে মঙ্গলবার বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচে টসও করা সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

এতে গত দুই দিনে কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই কোনো বল মাঠে না গড়িয়ে শেষ হলো। টানা বৃষ্টিতে ছয়টি ম্যাচ প্রভাবিত হয়েছে, আর চার কোয়ার্টার ফাইনালের একটিতেও টস হয়নি।

মালয়েশিয়া গ্রুপ পর্ব পেরিয়ে শেষ আটে উঠেছিল। তবে ম্যাচ না হওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী উচ্চতর র‌্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশই পেয়েছে সেমিফাইনালের টিকিট।

শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তানও হংকংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে একইভাবে মাঠে নামতে না পেরে উচ্চতর র‌্যাঙ্কিংয়ের সুবিধায় সেমিফাইনালে উঠেছে।

বাংলাদেশ-পাকিস্তানের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। বৃষ্টি কাটিয়ে এবার অন্তত মাঠের লড়াইয়ে ফাইনালিস্ট নির্ধারণের অপেক্ষা দুই দলের।

বাংলাদেশ দলে আছেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাইফ হাসান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

The post এক বলও না খেলেই সেমিতে বাংলাদেশ appeared first on বরিশাল জার্নাল.

জুয়া নিয়ে তদন্তের মুখে রিজওয়ান, বন্ধ ক্রিকেটের দরজা
ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ক্রিকেটীয় ব্যস্ততা আপাতত থমকে আছে। ইংল্যান্ড সফর শেষে অনলাইন বেটিং ও জুয়া সংক্রান্ত বিষয়ে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) তদন্তের মুখে পড়েছেন তিনি। এরপর থেকেই ঘরোয়া ক্রিকেটেও দেখা যাচ্ছে না তাকে।

তদন্তের অংশ হিসেবে রিজওয়ানের মুঠোফোন জব্দ করা হয়েছিল। সেটি ইংল্যান্ড থেকে পাকিস্তানে নিয়ে ফরেনসিক পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। তবে ফোনটি এখনো তার কাছে ফেরত দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের কাছেও জানতে চেয়েছেন রিজওয়ান। ফোন জব্দ ও পরীক্ষার ব্যাপারে আইসিসি কিংবা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অবগত ছিল কি না সে প্রশ্নের উত্তরও এখনো পাননি তিনি।

রিজওয়ানকে নিয়ে পিসিবির অবস্থান অবশ্য এখনো স্পষ্ট নয়। বোর্ড জানিয়েছে, তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী প্রক্রিয়াটি চলছে। এক বিবৃতিতে পিসিবি বলেছে, সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়মিত প্রক্রিয়ার মধ্যেই বিবেচনা করা হচ্ছে এবং বোর্ডের বিধিমালা অনুসরণ করেই তদন্ত এগোচ্ছে।

এদিকে রিজওয়ান আদালতের কাছে গেলে সেখান থেকে ইতিবাচক ফল পাননি। পরে বিষয়টি আইসিসির কাছেও তোলেন তিনি।

পিসিবির আইন বিভাগের সাবেক প্রধান তাফাজ্জুল রিজভি অবশ্য মনে করছেন, এখনই রিজওয়ানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। ক্রিকবাজকে তিনি জানিয়েছেন, আপাতত রিজওয়ানের কাছে একটি নোটিশ পাঠিয়ে কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে।

পাকিস্তানে অনলাইন বেটিং ও জুয়া আইনত অপরাধ হওয়ায় তদন্তকারী সংস্থার তথ্য চাওয়া কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার আইনি ক্ষমতা রয়েছে বলেও ব্যাখ্যা করেছেন রিজভি। তার মতে, দেশের ভেতরে বা বাইরে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে তদন্তের প্রয়োজনীয় তথ্য চাওয়া যেতে পারে।

তবে তদন্ত চলার সময় রিজওয়ানের ওপর আরও কিছু বিধিনিষেধ এসেছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, অন্তত দুবার তাকে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে দেওয়া হয়নি। এমনকি কারও বিরুদ্ধে অভিযোগ করবেন না—এমন অবস্থান জানানোর পরও মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি পাননি তিনি।

রিজওয়ানের পাশাপাশি একই ধরনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইমাম-উল-হককেও। তার মুঠোফোনও নেওয়া হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিসিআইএ। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ইমাম।

ঘরোয়া ক্রিকেটেও এর প্রভাব পড়েছে রিজওয়ানের ওপর। ইংল্যান্ড সফর থেকে ফেরা বেশির ভাগ ক্রিকেটার প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রথম শ্রেণির ক্রিকেটে খেললেও রিজওয়ানকে খেলতে দেওয়া হয়নি। নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের সহ-অধিনায়ক করা হলেও দলের হয়ে মাঠে নামার অনুমতি পাননি তিনি।

ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রিজওয়ানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়েছে এমন তথ্য প্রকাশ্যে আসেনি।

The post জুয়া নিয়ে তদন্তের মুখে রিজওয়ান, বন্ধ ক্রিকেটের দরজা appeared first on বরিশাল জার্নাল.

দুঃখ প্রকাশ করলেন তপু
ক্রীড়া ডেস্ক

আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের পেছনে নিজেদের ভুলের কথাই ম্যাচ শেষে স্বীকার করেছিলেন কোচ থমাস ডুলি। এবার সেই ভুলের দায় নিজের কাঁধে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু। মালয়েশিয়ার দুটি গোলের সময় তার ভুলের সুযোগ নিয়েছিল প্রতিপক্ষ। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

তপু লিখেছেন, ‘আজ ফুটবল ম্যাচে আমাদের পরাজয়ের পর থেকেই আমার খুব খারাপ লাগছে। এই হারের জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ফুটবল একটি দলীয় খেলা এবং জয়-পরাজয় এরই অংশ। কিন্তু আমার ভুলের কারণে পুরো দল ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি নিজের দায়িত্ব এড়াতে পারি না।’

নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই ডিফেন্ডার। তপু বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি আমার দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য আরও কঠোর অনুশীলন করবো।’

সামনের ম্যাচগুলোতে দলের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি আরও লিখেছেন, ‘আগামী ম্যাচগুলোতে যাতে দলের জয়ে আমি অবদান রাখতে পারি, সেই সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। আশা করি, আপনারা আমার এই অনিচ্ছাকৃত ভুলটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আমার আজকের ভুলের জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত।’

The post দুঃখ প্রকাশ করলেন তপু appeared first on বরিশাল জার্নাল.

আফগানিস্তানকে হারিয়ে চমকে দিল নেপাল
ক্রীড়া ডেস্ক

এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছে নেপাল। শুরুতে ব্যাটিংয়ে আফগানিস্তানের লাইনআপে ধস নামানোর পর রান তাড়ায় ৩১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল নেপালও। তবে সন্দীপ জোরা ও রোহিত পৌডেলের ব্যাটে সেই চাপ সামলে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে আসরে জয়ের সূচনা করেছে নেপাল।

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রান করে আফগানিস্তান। জবাবে ১৭ দশমিক ২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান করে জয় নিশ্চিত করে নেপাল।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি নেপালের দ্বিতীয় জয়। এর আগে ২০১৪ সালে আফগানিস্তানকে ৯ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছিল তারা।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি নেপালের। প্রথম ওভারেই কুশাল ভুর্তেল শূন্য রানে ফিরে যান। সপ্তম ওভারে নেপালের স্কোর দাঁড়ায় ৩১ রানে ৩ উইকেট।

এরপর দলের হাল ধরেন সন্দীপ জোরা ও রোহিত পৌডেল। জোরা ৩৪ রান করে নেপালকে জয়ের পথে ফেরান। অন্যদিকে পৌডেল ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। গুলসান ঝার সঙ্গে মিলে ১৮তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যান তিনি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে আফগানিস্তান। পঞ্চম ওভারে তাদের স্কোর হয়ে যায় ১৬ রানে ৩ উইকেট। পাওয়ারপ্লেতে তিন ওভার বল করে তিনটি উইকেটই নেন বাঁহাতি স্পিনার ললিত রাজবংশী।

এরপর ফয়সাল আহমাদজাই ও নাজিবউল্লাহ জাদরান দলের হাল ধরেন। আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হওয়া আহমাদজাই ৩৩ বলে ৩০ রান করেন। নাজিবউল্লাহও করেন ৩০ রান। তবে তাদের বাইরে আফগানিস্তানের আর কোনো ব্যাটার ২০ রান ছুঁতে পারেননি।

মাঝের ওভারে আফগানিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামান লেগস্পিনার ভুর্তেল। চার ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আর ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট নেন রাজবংশী।

এই হারে চলতি এশিয়ান গেমসে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল আফগানিস্তান। এর আগে বৃহস্পতিবার জাপানকে হারিয়ে আসর শুরু করেছিল তারা।

দুই ম্যাচে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক ম্যাচে এক জয় ও ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নেপাল।

The post আফগানিস্তানকে হারিয়ে চমকে দিল নেপাল appeared first on বরিশাল জার্নাল.

এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের
ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় প্রায় সারা বছরই মাঠে থাকতে হয় ক্রিকেটারদের। কিন্তু দেশের জন্য একটি পদক জয়ের স্বপ্ন পূরণের সুযোগ সব সময় আসে না। তাই এশিয়ান গেমসকে অন্য সব টুর্নামেন্টের চেয়ে আলাদা করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। জাপানে শুরু হতে যাওয়া এই আসরে শুধু অংশগ্রহণ নয়, সোনা জয়ের লক্ষ্য তার।

বুধবার দলের জাপান যাত্রার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেন, ‘প্রত্যাশা সবসময়ই থাকবে। ফ্র্যাঞ্চাইজি লিগ ও দ্বিপক্ষীয় সিরিজ নিয়মিতই হয়। কিন্তু এশিয়ান গেমস এমন একটি সুযোগ, যা খুব বেশি আসে না। এই স্বপ্ন পূরণ করতে সব খেলোয়াড়ই ভীষণ রোমাঞ্চিত।’

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে সোনা জিতেছিল বাংলাদেশ। তবে তখন টেস্ট খেলুড়ে বড় দলগুলো তাদের শক্তিশালী স্কোয়াড পাঠায়নি। এবার পরিস্থিতি ভিন্ন। ভারত ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দল শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে। ফলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জও কঠিন।

তবে প্রতিপক্ষ নিয়ে বেশি না ভেবে নিজেদের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চান লিটন। তার কথা, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য ফাইনালে ওঠা এবং সোনার পদক জেতা।’

পুরুষ ক্রিকেটের এশিয়ান গেমসের লড়াই শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে ২৯ সেপ্টেম্বর। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে।

এশিয়ান গেমসের এই অভিযানকে আরও বড় একটি স্বপ্নের সঙ্গেও যুক্ত করছেন লিটন। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সেখানে মাত্র ছয়টি দল অংশ নেওয়ার সুযোগ পাবে। ফলে অলিম্পিকে জায়গা করে নেওয়ার লড়াই হবে অত্যন্ত কঠিন।

এ নিয়ে বলেছেন, ‘অলিম্পিকে কে খেলতে চাইবে না?। তবে এই মুহূর্তে আমাদের মনোযোগ এশিয়ান গেমসে ভালো করার দিকে। ম্যাচ ধরে ধরে এগিয়ে ফাইনালে পৌঁছাতে চাই।’

The post এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের appeared first on বরিশাল জার্নাল.

রান উৎসবের অপেক্ষায় বরিশাল স্টেডিয়াম
বরিশাল জার্নাল ডেস্ক

দেশের দক্ষিণাঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার চেষ্টায় এতদিনে সফল হতে চলেছে বিসিবি। অপেক্ষা আর কয়েক মাসের। আগামী ডিসেম্বরে বরিশাল স্টেডিয়ামে নতুন টুর্নামেন্টের পর্দা উঠছে। এতে দক্ষিণাঞ্চলের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের আক্ষেপ দূর হচ্ছে। দেশসেরা ক্রিকেটারদের খেলা মাঠে থেকে দেখার সুযোগ পাচ্ছেন তারা। বরিশালের ক্রিকেটপ্রেমীদের এই আনন্দ যোগ হতে যাচ্ছে রান উৎসবে।

ডিসেম্বরে বিসিবির নতুন টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর টি-টোয়েন্টি মানেই রানের খেলা, সেই রানের দেখা মিলবে নতুন মাঠটিতে। তাই মিরপুর নয়, সিলেট বা চট্টগ্রামের মতো উইকেট নিয়ে রান উৎসবের অপেক্ষায় বরিশাল স্টেডিয়াম।

দেশের শীর্ষ স্টেডিয়াম মিরপুরের পিচ নিয়ে দুর্নামের শেষ ছিল না এতদিন। অথচ চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা এমনকি টেস্ট ভেন্যু না হয়েও রংপুর ও রাজশাহীর স্টেডিয়ামের পিচ বাহবা কুড়িয়েছে ক্রিকেট মহলে।

এখন প্রশ্ন বরিশালের নতুন স্টেডিয়ামের পিচ কেমন হতে যাচ্ছে? এই মাঠের পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পাওয়া বদিউল আলম খোকন জানিয়েছেন, ভয়ের কিছু নেই। আরেকটি মিরপুর নয়, চট্টগ্রাম বা সিলেটের দেখা পাবে বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে বরিশাল স্টেডিয়ামের কিউরেটরের দায়িত্ব পাওয়ার পর সোমবার বিভাগটিতে স্থায়ীভাবে যাচ্ছেন খোকন। তাই স্টেডিয়ামের সবশেষ কী পরিস্থিতি, তা নিজ চোখে দেখার সুযোগ এখনো হয়নি তার।

তবে কর্মীদের থেকে যতটুকু শুনছেন সেই ধারণা থেকে আগামীর সময়কে জানিয়েছেন, মিরপুরের মতো কালো মাটি এখানে ব্যবহার করা হয়নি। বরিশাল স্টেডিয়ামের পিচের মাটি বাদামি, যা সিলেট ও চট্টগ্রামের মাটির সঙ্গে অনেকটাই মিল আছে। সে কারণে মিরপুরের মতো উইকেটের আচরণ এখানে দেখা যাবে না। তবে নতুন পিচের চরিত্র নিশ্চিতভাবে বুঝতে হলে দু-একটি ম্যাচ খেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বরিশালের এই স্টেডিয়ামের পিচ প্রায় তিন বছর আগে তৈরি করেছিলেন অস্ট্রেলীয় কিউরেটর টনি হেমিং। এরপর কিছু সময় পিচের তত্ত্বাবধানে ছিলেন গামিনি ডি সিলভা।

ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টি শুরুর আগে নভেম্বরের মধ্যে পিচকে পুরোপুরি প্রস্তুত করার পরিকল্পনা চলমান। তখন উইকেটের চরিত্রও অনেকটাই নির্ধারণ হয়ে যাবে। স্পিন সহায়ক, বাউন্সি নাকি ব্যাটিং সহায়ক— কেমন উইকেট হবে, তা নির্ভর করবে ম্যাচের আগে পিচ তৈরির প্রক্রিয়ার ওপর। একই মাঠে একেক ম্যাচের জন্য একেক ধরনের পিচও তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন খোকন।

এখন অবশ্য মাঠ প্রস্তুতির প্রাথমিক কাজ চলছে। বিশেষ করে আউটফিল্ডে শেষ মুহূর্তের কাজ বাকি। মরা ঘাস তুলে সেখানে নতুন ঘাস লাগিয়ে আউটফিল্ড সবুজ করার কাজ চলছে। ডিসেম্বরের টুর্নামেন্টের আগে মাঠকে পুরোপুরি প্রস্তুত রাখতে নিয়মিত তদারকিও করা হচ্ছে।

স্টেডিয়ামটির শুরুটা যেহেতু টি-টোয়েন্টি আসর দিয়ে, এখানে বেশ রান হবে বলে জানিয়েছেন খোকন, ‘উইকেটে বর্তমানে সজীব ঘাস রয়েছে। তবে মাঠটির ক্রিকেট যাত্রা যেহেতু টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে, তাই ব্যাটারদের জন্য রান করার সুযোগ থাকবে। টি-টোয়েন্টি ক্রিকেটে তো সবাই রান চায়। ফলে উইকেটের শেষ মুহূর্তের প্রস্তুতিতে সেই বিবেচনা রাখা হবে।’

বরিশাল ও খুলনা স্টেডিয়ামের পিচের দায়িত্ব পাওয়া খোকনের জন্য নতুন মাঠ তৈরির কাজটি অবশ্যই বিশেষ কিছু। তিনি এর আগে মিরপুর, বগুড়া ও খুলনার মাঠ তৈরির কাজেও যুক্ত ছিলেন। বরিশালের মাঠ তৈরির দায়িত্বও বিসিবি তার ওপর আস্থা রেখেই দিয়েছে বলে মনে করেন তিনি।

ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টির মাধ্যমে মাঠটির প্রতিযোগিতামূলক ক্রিকেটে অভিষেক হবে। তবে এর আগে ২০১৯ সালে স্টেডিয়ামটি নির্মাণের ৫৩ বছর পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেবার বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল একটি চার দিনের যুব টেস্ট ম্যাচ খেলে। এ ছাড়া ২০০৮ সালে জাতীয় ক্রিকেট লিগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামটিতে।

আগামীর সময়

The post রান উৎসবের অপেক্ষায় বরিশাল স্টেডিয়াম appeared first on বরিশাল জার্নাল.

যুক্তরাষ্ট্র ফুটবল দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
ক্রীড়া ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের ক্যারিয়ারে যোগ হলো নতুন অধ্যায়। মাত্র ১৬ বছর বয়সেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ‘সুলিভান ব্রাদার্স’-এর সর্বকনিষ্ঠ সদস্য। মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এসেছে এই ডাক।

২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের প্রথম আন্তর্জাতিক উইন্ডোর জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। নতুন মুখদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় কাভান। চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৬ গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার। এর আগে ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সেই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল তার।

জাতীয় দলের জার্সিতে অভিষেক হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে জাতীয় দলে খেলা ফুটবলারদের তালিকায় ওপরের দিকে উঠে আসবেন কাভান। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ফুটবলে তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে।

কাভানের অন্তর্ভুক্তির পাশাপাশি এবারের দলে আলোচনায় আছে ক্রিশ্চিয়ান পুলিসিচের অনুপস্থিতিও। ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলা এসি মিলানের এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ-পরবর্তী প্রথম স্কোয়াডে রাখেননি পচেত্তিনো। দল থেকে বাদ পড়েছেন ওয়েস্টন ম্যাককেনিও। চোট, ক্লাব ফুটবলে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়াসহ বিভিন্ন কারণে বিশ্বকাপের আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় নেই এবারের দলে। তবে ফিরেছেন ইউনুস মুসাহ।

বিশ্বকাপের পর নতুন প্রজন্মের খেলোয়াড়দের পরখ করতেই সামনে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষ পেরু, চিলি, মেক্সিকো ও কানাডা। এসব ম্যাচের মাধ্যমে ২০৩০ বিশ্বকাপের দল গঠনের ভিত্তি তৈরির পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্যও খেলোয়াড়দের প্রস্তুত করতে চান পচেত্তিনো।

The post যুক্তরাষ্ট্র ফুটবল দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান appeared first on বরিশাল জার্নাল.

মেসির শততম গোলে ইন্টার মিয়ামির শিরোপা জয়
ক্রীড়া ডেস্ক

এক ম্যাচেই দুই মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে শততম গোলের দেখা পাওয়ার দিনেই দলকে এনে দিলেন আরেকটি শিরোপা। মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে এই শিরোপা জিতেছে মিয়ামি। ম্যাচে একটি গোল নিজে করার পাশাপাশি আরেকটি গোলে অবদান রাখেন আর্জেন্টাইন তারকা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার ন্যু স্টেডিয়ামে মুখোমুখি হয় মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি ও লিগা এমএক্সের চ্যাম্পিয়ন ক্রুজ আজুল। ম্যাচের ২৪ মিনিটেই লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন মেসি।

এর আগে ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে গোল করে ইন্টার মিয়ামির হয়ে ৯৯তম গোল পূর্ণ করেছিলেন মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে সেই অপেক্ষার অবসান ঘটে। ১১৫ ম্যাচেই ক্লাবটির হয়ে ১০০ গোল পূর্ণ করেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা এখন ৯২৯।

কোনো ক্লাব বা জাতীয় দলের হয়ে এটিই মেসির সবচেয়ে দ্রুত ১০০ গোলের মাইলফলক। বার্সেলোনার হয়ে ১০০ গোল করতে তার প্রয়োজন হয়েছিল ১৮৮ ম্যাচ। আর্জেন্টিনার হয়ে একই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১৭৪ ম্যাচ। সেখানে মিয়ামির জার্সিতে মাত্র ১১৫ ম্যাচেই শতক পূর্ণ করলেন তিনি।

ম্যাচের শেষ দিকে আবারও গোলের সঙ্গে জড়িয়ে থাকেন মেসি। ৮১ মিনিটে তার নেওয়া কর্নার থেকে গোল করেন কাসেমিরো। ফলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে শিরোপা হাতে তুলে নেয় ইন্টার মিয়ামি। এটি মেসির ক্যারিয়ারের ৪৯তম ট্রফি।

২০২৩ সালে লিগস কাপ জয়ের মধ্য দিয়ে মিয়ামির হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন মেসি। পরের বছর সাপোর্টার্স শিল্ড জেতে ক্লাবটি। সেই মৌসুমে এমএলএসে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে মিয়ামি। এরপর ২০২৫ সালের এমএলএস কাপ জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন তারকা।

The post মেসির শততম গোলে ইন্টার মিয়ামির শিরোপা জয় appeared first on বরিশাল জার্নাল.

সাকিবের মাগুরার বাড়িতে সংস্কার শুরু, দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা জানা গেল
বরিশাল জার্নাল ডেস্ক

মাগুরা শহরের কেশবমোড়ে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। ভেঙে ফেলা জানালা, প্রধান ফটকসহ বাড়ির বিভিন্ন অংশ মেরামত করছেন শ্রমিকরা। দীর্ঘদিন পর বাড়িতে সংস্কারকাজ শুরু হওয়ায় সাকিবের দেশে ফেরার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আজ ​সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কেশবমোড়ে অবস্থিত সাকিব আল হাসানের দোতলা বাড়িতে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক ভাঙা জানালা মেরামতের কাজ করছেন। বাড়ির অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশেও সংস্কারকাজ চলছে। তবে ওই সময় বাড়িতে পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিবের বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে তার বাবা-মাসহ পরিবারের কেউ সেখানে বসবাস করেন না।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন দিল্লির ফরেন প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেওয়ার পর তার বাড়িতে হামলা চালানো হয় বলে জানা যায়। হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ও ভেতরের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয়। এ সময় বোমা বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে জানালা, দরজা ও বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।

দীর্ঘ সময় পর ক্ষতিগ্রস্ত বাড়িতে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে আগামী ডিসেম্বরে দলীয় নেত্রীর সঙ্গে দেশে ফেরার ইচ্ছা সাকিব প্রকাশ করেছেন এমন খবরও বিভিন্ন মাধ্যমে এসেছে। ফলে বাড়ি মেরামতের বিষয়টি নিয়ে কৌতূহল আরও বেড়েছে। তবে দেশে ফেরার বিষয়ে সাকিবের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সাকিবের মামা ও স্কুলশিক্ষক বাবলুর রহমান বলেন, “বাড়ির জানালা ভাঙা থাকায় বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকছিল। এ কারণে সাকিবের মা শিরিন রেজা ভাঙা কাচের জানালা মেরামতের জন্য শ্রমিক নিয়োগ করেছেন বলে শুনেছি। তবে সাকিব দেশে ফিরছেন কি না, সে বিষয়ে আমার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।”

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়।

স্টার নিউজ

The post সাকিবের মাগুরার বাড়িতে সংস্কার শুরু, দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা জানা গেল appeared first on বরিশাল জার্নাল.

​চরফ্যাশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টে’ আমিনাবাদ চ্যাম্পিয়ন
​চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনালে এওয়াজপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমিনাবাদ ইউনিয়ন। যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার চর্চায় উদ্বুদ্ধ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

​শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে চরফ্যাশন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কয়েক হাজার দর্শক টানটান উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করেন। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে এওয়াজপুর ইউনিয়নকে হারিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় আমিনাবাদ ইউনিয়ন।

​খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা জামায়াতের  যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, জামায়াতের চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন,  যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আমির হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমিজ উদ্দিন, উপজেলা জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক সহকারী অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিবুল্লাহ এবং পৌর আমীর সহকারী অধ্যাপক মামুন আলম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ইব্রাহিম খলিল, যুব বিভাগের সদস্য আলামিন শাহরিয়ারের উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও নানা পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ম্যাচটি উপভোগ করেন।

The post ​চরফ্যাশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টে’ আমিনাবাদ চ্যাম্পিয়ন appeared first on বরিশাল জার্নাল.