সারাদেশ Archives - বরিশাল জার্নাল

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবা আনলেন নতুন বউ
বরিশাল জার্নাল ডেস্ক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মোহাম্মদ আব্দুল মতিনের দ্বিতীয় বিয়ে করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শহীদ ছেলের পরিবারের জন্য সরকারের দেওয়া অনুদানের অর্থ ব্যবহার করে প্রায় সোয়া পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার কিনে দ্বিতীয় বিয়ে করেছেন তিনি।

শহীদের টাকায় দ্বিতীয়বার মেহেদী মাখা নিয়ে  ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আব্দুল মতিন। তার দাবি, নিজের উপার্জনের টাকায় তিনি বিয়ে করেছেন এবং প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন।

জানা গেছে, মোহাম্মদ আব্দুল মতিন (৫০) ঢাকার মতিঝিলে আলফা গ্রুপের একটি শাখায় সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। তার প্রথম স্ত্রী মমতাজ বেগম (৪৫)। উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশসন গ্রামের এই দম্পতির একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন। এছাড়া তাদের ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৭ নভেম্বর আব্দুল মতিন ও মমতাজ বেগমের বিয়ে হয়। দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবনের পর স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাদের সম্পর্কে চরম বিরোধের সৃষ্টি হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় গত বছরের ১৮ জুলাই ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন। গুলি তার ডান চোখের পাশ দিয়ে মাথা ভেদ করে বেরিয়ে যায়। পরে ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অভিযোগ রয়েছে, চলতি বছরের ২৯ মে শহীদ পরিবারের জন্য পাওয়া সরকারি অনুদানের অর্থ থেকে ৭ লাখ টাকার কাবিন এবং প্রায় সোয়া পাঁচ লাখ টাকার স্বর্ণালঙ্কার দিয়ে দ্বিতীয় বিয়ে করেন আব্দুল মতিন।

এ ঘটনার পর পারিবারিক বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় বিয়ের খবর জানার পর গত ২ জুন মেয়ে শেখ মুমতাহিনা বিনতে মতিনকে (স্মাইল) নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মমতাজ বেগম। তবে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে নিবৃত্ত করেন। এদিকে স্থানীয়দের অভিযোগ, শহীদ শাহরিয়ারের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম ও আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টার সঙ্গে আব্দুল মতিন জড়িত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে এলাকায় তার আগের মতো প্রভাব বা দাপট আর দেখা যায় না বলেও দাবি করেছেন স্থানীয়রা।

শহীদ শাহরিয়ারের মা মমতাজ বেগম বলেন, ‘সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতেই পারিনি। এর মধ্যেই আমার অনুমতি ছাড়াই আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি দাবি করছেন আমি নাকি তাকে অনুমতি দিয়েছি, কিন্তু সেটি সম্পূর্ণ মিথ্যা। আমার জানামতে, তার নিজের সামর্থ্যে এত দামি স্বর্ণালংকার কেনা সম্ভব নয়। আমার শহীদ ছেলের রক্তের দাগ শুকানোর আগেই সরকারের দেওয়া অনুদানের টাকার ওপর ভর করে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।’

তিনি আরও বলেন, ‘শহীদ শাহরিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকীর পর থেকেই তিনি আমাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিতে থাকেন। বারবার বলতেন, ‘বংশ রক্ষার জন্য আমাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে।’ কিন্তু আমি কখনোই এতে সম্মতি দিইনি।’

মমতাজ বেগমের অভিযোগ, আমার ছেলের শহীদ হওয়ার ঘটনাকে পুঁজি করে আব্দুল মতিন নানা ধরনের প্রতারণা ও ধান্ধাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছেন। আমি তাকে বহুবার নিষেধ করেছি, কিন্তু তিনি শোনেননি। তার দুই সংসার চালানোর মতো আর্থিক সক্ষমতাও নেই।

তিনি আরও অভিযোগ করেন, শহীদ পরিবারের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ৩০ লাখ টাকা উত্তোলনের জন্য আমার স্বাক্ষর জাল করার চেষ্টা করা হয়েছিল। আমি সতর্ক থাকায় সেটি সফল হয়নি। এছাড়া শহীদ ছেলের নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টাও করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমার এখন একটাই চাওয়া আমার মেয়েটিকে মানুষ করে যেতে চাই। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে শহীদ শাহরিয়ারের বাবা মোহাম্মদ আব্দুল মতিন বলেন, ‘বংশ রক্ষার স্বার্থে, বিশেষ করে আমার মায়ের অনুরোধে আমি দ্বিতীয় বিয়ে করেছি। বিয়ের আগে আমার প্রথম স্ত্রীও এতে সম্মতি দিয়েছিলেন। কিন্তু এখন তিনি সেই বিষয়টি অস্বীকার করছেন। আমি আলফা গ্রুপের মতিঝিল শাখায় সেলস ম্যানেজার হিসেবে চাকরি করি। বিয়ে করার মতো আর্থিক সামর্থ্য আমার রয়েছে। ছেলের অনুদানের টাকা দিয়ে বিয়ে করেছি- এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।’

আব্দুল মতিনের দাবি, দ্বিতীয় বিয়ের পর তিনি পাঁচবার প্রথম স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। কিন্তু স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। সর্বশেষ অন্য একজনের সহায়তায় বাড়িতে প্রবেশ করলেও তাকে অপমান করে বের করে দেওয়া হয়। বর্তমানে বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জুলাই সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নাকিব বলেন, বিষয়টি সম্পর্কে আমি শুনেছি। যদি প্রথম স্ত্রীর সম্মতি ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিয়েটি হতো, তাহলে সেটি বেশি গ্রহণযোগ্য হতো। আইন ও ধর্মীয় বিধান অনুযায়ী একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারেন। তবে এমন সিদ্ধান্ত এমনভাবে নেওয়া উচিত, যাতে পরিবারের মর্যাদা অক্ষুণ্ন থাকে এবং কোনো বিতর্কের সৃষ্টি না হয়। বিশেষ করে একজন জুলাই শহীদের পরিবারের ক্ষেত্রে এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে শহীদদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, একজন জুলাই শহীদের বাবা হিসেবে মতিন সাহেবের এমন সিদ্ধান্ত আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই সিদ্ধান্ত মোটেও সমীচীন হয়নি। শহীদ পরিবারের প্রতি মানুষের যে সম্মান, আবেগ ও প্রত্যাশা রয়েছে, এ ধরনের পদক্ষেপ তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল আচরণের প্রত্যাশা করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী (শহীদ ও আহত সেল) আল নূর আয়াস বলেন, জুলাই শহীদ শাহরিয়ার বিন মতিনের বাবার দ্বিতীয় বিয়ের বিষয়টি শুনেছি। বিষয়টি আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং মেনে নেওয়া কঠিন। আমার বিশ্বাস, যদি তিনি ছেলের স্মৃতি ও পরিবারের প্রতি আরও দায়িত্বশীল থাকতেন, তাহলে এমন সিদ্ধান্ত নিতেন না।

ডেইলি ক্যাম্পাস

The post জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবা আনলেন নতুন বউ appeared first on বরিশাল জার্নাল.

হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা
বরিশাল জার্নাল ডস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়েছে বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ (৩৫)।

শনিবার (২৭ ২৭ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপনে বৈঠকের ভিত্তিতে শ্রীনগর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই রাজ্জাক ও এসআই শরিফুল। অভিযানের একপর্যায়ে পুলিশ সাব্বির শেখকে আটক করে তার হাতে হাতকড়া পরায়। এ সময় তার অনুসারীরা পুলিশকে ধাক্কা দিয়ে সাব্বিরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে আশপাশের প্রায় শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এসআই রাজ্জাক গুরুতর আহত হলে সেই সুযোগে সাব্বির শেখ দুই হাতে হাতকড়া অবস্থাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ (শ্রীনগর সার্কেল) সুপার আনিসুর রহমান এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়াসহ অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাটিতে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে জানতে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ত থাকার কথা জানিয়ে সংযোগ কেটে দেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং পলাতক আসামিকে আটকে জোর অভিযান চলছে। একই সাথে এই ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

The post হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা appeared first on বরিশাল জার্নাল.

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
বরিশাল জার্নাল ডেস্ক

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমের (১২) পরিবারের সঙ্গে দেখা করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে নগরীর কাটাবিল এলাকায় আহত শিক্ষার্থীর বাড়িতে যান তিনি। সেখানে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে উদ্দেশ্য করে এমপি বলেন, মাদক কারবারিরা থাকবে, একজন স্কুলছাত্র স্কুলে যেতে পারবে না, তারপরও আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকব—এটা ঠিক না। এই পরিবারের কাছে আমরা কী জবাব দেব? মাদক কারবারিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তিনি ডিআইজি ও কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

পরে আহত শিক্ষার্থীর মা সোনিয়া আক্তারের সঙ্গে কথা বলে সন্তানের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন মনিরুল হক চৌধুরী।

ইথানের মা সোনিয়া আক্তার বলেন, অপু ও সাব্বির দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই মারামারি চলছিল। বৃহস্পতিবার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম। টিফিন শেষে বাসায় ফেরার পথে তার পিঠে গুলি লাগে। আমার একমাত্র ছেলে। ওর কিছু হলে আমি কী নিয়ে বাঁচব?

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে বৃহস্পতিবার দুপুরে গুলিবিদ্ধ হন ইথান আহমেদ প্রেম। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এশিয়া পোস্ট

The post ‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’ appeared first on বরিশাল জার্নাল.

আলোচিত সেই কৃষক কবির হোসেন মারা গেছেন
বরিশাল জার্নাল ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে কবির হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং শোকাহত পরিবারকে ধৈর্যশক্তি দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এর আগে গত ১৪ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করেন কবির হোসেন। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই জেনারেটেড ছবিসহ বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার হয়।

বিষয়টি নজরে আসার পর কৃষি অধিদপ্তরসহ টাঙ্গাইল জেলার ঊর্ধ্বতন কর্মকতারা কবির হোসেনের বাড়ি পরিদর্শন করেন। তদন্তে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত করা হয়।

পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নিজ জমিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে তার কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে ঘিরে ওঠা বিতর্কের অবসান ঘটে।

The post আলোচিত সেই কৃষক কবির হোসেন মারা গেছেন appeared first on বরিশাল জার্নাল.

টুঙ্গিপাড়ায় আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় ছেলেকে ত্যাগের ঘোষণা
বরিশাল জার্নাল ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পর ছেলেকে ত্যাগের করার ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ নামে একজন। এজন্য ছেলের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় অভিযোগ তোলেন তিনি।

গতকাল সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার একটি আসবাবের দোকানের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন ওহাব শেখ। তবে ওই ঘোষণার পর মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে টুঙ্গিপাড়া ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কাবুল হাসান রিপন এক ফেসবুক পোস্টে ছেলেকে ত্যাগের কারণ সামনে আনেন।

আত্মগোপনে থাকা ওই ছাত্রলীগ নেতা তার শেখ রিপন নামে অ্যাকাউন্টে লিখেছেন, ‘কাল আমার সাথে আওয়ামী লীগের ৭৭তম জন্মদিনের কেক কাটার কারণে আজ তার (সজীব) বাবা তাকে ত্যাজ্য করে দিছে।’

আব্দুল ওহাব শেখ (৬৫) উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে সজীব শেখ ছাত্রলীগের কোনো পদে নেই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেন। তাঁর বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। কিন্তু ছোট ছেলে সজীব শেখ ‘সঙ্গদোষে’ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিষয়টি জানতে পারেন তিনি।

ওহাব শেখ বলেন, ‘অনেক বোঝানোর অনেক চেষ্টা করা হলেও সে (সজীব) কিছুতেই বুঝতে চায় না। তাই আমরা সপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোনো কার্যক্রমে আমাদের কোনো দায়ভার থাকবে না, তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।’

এদিকে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আগের দিন দলটির সহযোগী সংগঠনে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা স্থানীয়দের মধ্যে আলোচনার তৈরি করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়। গাজী জাহিদুল ইসলাম সোহাগ নামে একজন লেখেন, ’১৫ বছরে ত্যাগ করেননি, এখন কেন হঠাৎ ত্যাগ! তাহলে ১৫ বছরের খেসারত দিতে হবে। ১৫ বছরের সুযোগ-সুবিধা ফেরত দিয়ে তারপর সংবাদ সম্মেলন করা উচিত।’

বাংলা স্ট্রিম

The post টুঙ্গিপাড়ায় আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় ছেলেকে ত্যাগের ঘোষণা appeared first on বরিশাল জার্নাল.

যুবদল নেতার হামলায় সংকটাপন্ন শিবির নেতাকে আনা হয়েছে ঢাকায়
বরিশাল জার্নাল ডেস্ক

গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় আহত সালাউদ্দিনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় গভীর রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। রাত প্রায় ১টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবদল-বিএনপির হামলাকারীরা সালাউদ্দিনের পিঠের ডান অংশে ধারালো অস্ত্র দিয়ে এতটাই গভীর কোপ দেয় যে আঘাত তার ফুসফুস পর্যন্ত বিস্তৃত হয়। শজিমেকের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসায় রক্তক্ষরণ বন্ধ করলেও ফুসফুসের জটিলতা ও শ্বাসকষ্টজনিত কারণে সেখানে পরবর্তী চিকিৎসা সম্ভব নয়।

শজিমেকের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহিনুর রহমান বলেন, আহত সালাউদ্দিনের ফুসফুসে গুরুতর জখম রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর প্রয়োজন ছিল। আমরা তাকে ঢাকায় রেফার্ড করি।

পারিবারিক সূত্র জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে চিকিৎসকরা সালাউদ্দিনকে ঢাকায় স্থানান্তরের নির্দেশ দিলে দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। রাত ১টার দিকে অ্যাম্বুলেন্সটি বগুড়া ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

স্বজনরা জানিয়েছেন, তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই সালাউদ্দিনের শরীরে চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে এবং আরও রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সালাউদ্দিনের বড় ভাই আব্দুল্লাহ বলেন, আমার ভাইয়ের ফুসফুসে ছুরি ঢুকে গিয়েছিল। ডাক্তাররা বলেছেন, এখনই অস্ত্রোপচার করতে হবে, কিন্তু বগুড়ায় সেটা সম্ভব নয়। তাই রাতেই তাকে ঢাকায় নিয়ে যাচ্ছি, তার অবস্থা এখনো আশঙ্কাজনক, আমরা সবার কাছে দোয়া চাইছি।

উল্লেখ্য, রোববার (২১ জুন) বিকেলে সাঘাটার বোনারপাড়া চারমাথা এলাকায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদল নেতা মুকুল, তার ভাই পলাশ ও আশরাফের হামলায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন এবং সালাউদ্দিন গুরুতর আহত হন। সালাউদ্দিনের ফুসফুসে জখমের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

ইতিমধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় সাঘাটা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মুকুলকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে এবং পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ফেরদাউস সরকার রুম্মন বলেন, আমাদের নেতা সাইফুল্লাহকে হত্যা করা হয়েছে, আর সালাউদ্দিনের ফুসফুস ফুঁড়ে দেওয়া হয়েছে—এটা কোনো সাধারণ সংঘর্ষ নয়, এটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। সালাউদ্দিনের সুস্থতা কামনা করছি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সালাউদ্দিনের পরিবার ও শিবির নেতাকর্মীরা তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তারা।

The post যুবদল নেতার হামলায় সংকটাপন্ন শিবির নেতাকে আনা হয়েছে ঢাকায় appeared first on বরিশাল জার্নাল.

নারায়ণগঞ্জে মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
বরিশাল জার্নাল ডেস্ক

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বারকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াত। আজ শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনে মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এই কর্মী সম্মেলনের আয়োজন করে সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর শাখা। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী মাওলানা মো. আবদুল জব্বার। কর্মী সম্মেলন পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন।

আবদুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে জামায়াত আমির বলেছেন, ‘আমরা নারায়ণগঞ্জকে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তাই এখানে দরকার ভালো মানুষ। এমন মানুষের প্রয়োজন, যে আল্লাহকে ভয় করে এবং যার যে হক, তা তার হাতে পৌঁছে দেয়। আমরা সৎ নেতৃত্ব তৈরি করব, ইনশাআল্লাহ।’

আবদুল জব্বারের ব্যাপারে তিনি বলছিলেন, ‘তার চোখে ও স্বপ্নে মানুষের কল্যাণ। আগামীতে যাতে ভোট জালিয়াতি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে নারায়ণগঞ্জবাসী সৎ ও যোগ্য মানুষকেই ভোট দেবে।’

এ সময় বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার। কিন্তু দেশের জনগণ একদলীয় শাসনব্যবস্থা মেনে নেবে না। সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিচালনা করতে হবে।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ‘বিগত সময়ে সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলত আওয়ামী লীগ। তারা সবচেয়ে বেশি বলত বিএনপিকে, তারপর জামায়াতে ইসলামীকে। বর্তমান সরকারও বিরোধী দলকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে কথা বলে। কিন্তু দেশের জনগণ এগুলো খায় না।’ সরকারকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘আপনারা তরুণ সমাজের ভাষা বোঝার চেষ্টা করুন। আওয়ামী লীগের পথে হাঁটবেন না।’

নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, ‘কালো টাকা, ভয়ভীতি প্রদর্শন, ইঞ্জিনিয়ারিং সবকিছুকে উপেক্ষা করে নারায়ণগঞ্জে ১১-দলীয় জোটকে একটি আসনে জয়ী করেছেন। ভোট গ্রহণ যেভাবে সুষ্ঠু হয়েছে, ভোট গণনা এবং ফলাফলও যদি সুষ্ঠু হতো, তাহলে বাকি আসনগুলোতেও জোটের বিজয় হতো। কারণ নির্বাচনে জনগণ ভোট দিয়েছে। নির্বাচনের আগে বাসে, গাড়িতে, লঞ্চে, রাস্তাঘাটে—সব জায়গায় একই আওয়াজ উঠেছিল, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা।’

জামায়াত আমির উল্লেখ করেন, একই দিনে দুটি ভোট হয়েছে। এর মধ্যে গণভোটের পক্ষে প্রথমে বিএনপি ছিল না। পরে বাধ্য হয়ে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে বলতে বাধ্য হয়েছিল, ‘আপনারা গণভোটে হ্যাঁ-তে ভোট দেবেন।’ একবারই তিনি প্রথম এবং শেষবারের মতো একথা বলেছেন। এরপর জনগণ ৬৭ শতাংশের বেশি ভোট দিল।

তিনি প্রশ্ন রাখেন, ‘সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং দেশের প্রধান নির্বাহী হিসেবে তিনি এর কী মূল্য দিলেন? তিনি বলেছেন, ‘নির্বাচনটা যাতে হয়ে যায়, সেজন্য একথা বলেছি।’ এটা লজ্জার। একটি সংগঠনের শীর্ষস্থান থেকে যদি জনগণকে ধোঁকা দেওয়া হয়, তাহলে রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা কীভাবে থাকবে? মানুষ কেন রাজনীতি ও রাজনীতিবিদদের বিশ্বাস করবে? আমরা সেই রাজনীতি করিনি, করবও না।

The post নারায়ণগঞ্জে মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের appeared first on বরিশাল জার্নাল.

সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ
বরিশাল জার্নাল ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীতে মাছ ধরার জালে প্রায় ১০ কেজির একটি বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়েছে। পরে স্থানীয় যুবকদের উদ্যোগে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার এক জেলে শুক্রবার দুপুরে নদীতে মাছ ধরার সময় জালে কচ্ছপটি আটকা পড়ে। পরে তিনি সেটি বাড়িতে নিয়ে রাখেন।

কচ্ছপ ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার স্থানীয় যুবক আশিক ও সাইফুল ইসলাম গ্রামবাসীদের নিয়ে জেলের বাড়িতে যান। পরে বেলা ২টার দিকে কচ্ছপটি উদ্ধার করে ‘কমিউনিটি পেট্রোলিং গ্রুপ’ (সিপিজি) সদস্যদের মাধ্যমে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন আনুমানিক ১০ কেজি।

কলাগাছিয়া বন স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্থানীয়রা কচ্ছপটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে এটি বন বিভাগের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, কচ্ছপটি বিরল প্রজাতির। তবে এটি ঠিক কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিষয়টি নির্ধারণ করা হবে।

The post সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ appeared first on বরিশাল জার্নাল.

নিখোঁজ হওয়ার যে বর্ণনা দিলেন, ছাত্রশিবির নেতা জিসান
বরিশাল জার্নাল ডেস্ক

নিখোঁজ হওয়ার প্রায় এক দিন পর কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে উদ্ধার হন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান।

বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় জিসান জানিয়েছেন, দাউদকান্দি মডেল মসজিদের সামনে থেকে তাকে একটি গাড়িতে তুলে নেওয়া হয়েছিল।

জিসান বলেন, ‘আমি মডেল মসজিদের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় একটি গাড়ি আমার সামনে এসে থামে। এ সময় কয়েকজন আমাকে টান দিয়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে নেয়। এরপর থেকে আমি আর কিছু বলতে পারি না বা মনে করতে পারছি না।’

এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ জুন) রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে জিসানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় শুক্রবার (১২ জুন) সকালে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরিবার জানান, শুক্রবার রাতে লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় জিসানকে উদ্ধার করা হয়। পরে তাকে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

জিসানের বক্তব্য সামনে আসার পর ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। তবে কারা তাকে গাড়িতে তুলেছিল এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাকী এশিয়া পোস্টকে বলেন, জিসানের নিখোঁজ হওয়া এবং উদ্ধারের পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আমরা চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছি বাকিটা দাউদকান্দি থানা দেখবে। ওনারা পরবর্তী কার্যক্রম আইনিভাবে করবে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী বলেন, উদ্ধারের পর জিসান হাসপাতলে চিকিৎসারত আছেন। কয়েকটি সিসিটিভি ক্যামেরায় গাড়ি শনাক্তসহ বাকি আপডেট আগামীকাল সংবাদ সম্মেলনে জানা হবে।

মিরর নিউজ

The post নিখোঁজ হওয়ার যে বর্ণনা দিলেন, ছাত্রশিবির নেতা জিসান appeared first on বরিশাল জার্নাল.

চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ
বরিশাল জার্নাল ডেস্ক

চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ জুন) রাতে নগরীর লালখান বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে নাঈমের অভিযোগ।

শনিবার সকালে নাঈম, তার পরিবারসহ এলাকার লোকজন অভিযুক্ত পুলিশ সদস্যের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামের খুলশী থানায় অবস্থান করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আমিরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, তিনি (নাঈম হাসান) ন্যায়বিচার পাবেন। আমরা আইনি ব্যবস্থা নেব।

বিভিন্ন মাধ্যমে জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা শেষ করে শুক্রবার রাতে বিমানে করে চট্টগ্রামে পৌঁছেন নাঈম হাসান। রাত ১০টা ২০ মিনিটে ফ্লাইট থেকে নামার পর তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় বাসার দিকে রওনা হন।

গণমাধ্যমকে নাঈম হাসান বলেন, বিমানবন্দর টোল প্লাজার কাছে একজন ট্রাফিক পুলিশ আমাদের সিএনজিটি থামান। তিনি নিজে লালখান বাজার পর্যন্ত আমাদের সঙ্গে আসেন। সেখানে পৌঁছানোর পর পুলিশ পোশাকে একজন এবং সাদা পোশাকে আরেকজন ব্যক্তি আমাদের গাড়ি তল্লাশি করতে চান। আমি ভেবেছিলাম তারা সাধারণ ব্যাগ চেক করবেন।

নাঈম হাসানের দাবি, তল্লাশির নামে এসআই শফিক নামের এক পুলিশ কর্মকর্তা তাকে ধাক্কা দিয়ে সিএনজির ভেতরে ঢুকিয়ে দরজা লক করে দেন।

তিনি বলেন, আমি কারণ জানতে চাইলে তিনি আমাকে ধমক দিয়ে বলেন ‘তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না।’ এরপর তিনি আমার কলার চেপে ধরেন এবং লাঠি দিয়ে মারধর করেন। আমার গলা চেপে ধরা হলে আমি চিৎকার করে বাবাকে ফোন দেওয়ার চেষ্টা করি। কিন্তু তারা আমার ফোনটি কেড়ে নেয়।

নাঈম আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে শনাক্ত করলেও পুলিশ সদস্যরা তা আমলে নেননি। এরপর তাকে বন্দরনগরীর খুলশি থানায় নিয়ে যাওয়া হয়।

থানার ভেতরের পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, থানায় নিয়ে যাওয়ার পর আমি ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাছে নিজের পরিচয় দিই। তখন তিনি আমাকে চোখ নিচু করে কথা বলতে বলেন। পরে যখন বিভিন্ন জায়গা থেকে আমার ব্যাপারে থানায় ফোন আসতে শুরু করে, তখন পুলিশের আচরণের পরিবর্তন ঘটে।

সিএমপির উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, পুলিশ সদস্য যেই হোক না কেন, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। কারণ এটার সঙ্গে পুলিশের ইমেজ জড়িত। আমরা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে কাজ করতেছি। বর্তমান পরিস্থিতিতে কোনো কিছুই টলারেট করব না।

তিনি জানান, চোরাচালান সংক্রান্ত একটি তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যরা সেখানে অভিযানে গিয়েছিলেন। তথ্য যাচাইয়ের প্রক্রিয়া এবং অভিযান যথাযথ নিয়ম মেনে হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এশিয়া পোস্ট

The post চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ appeared first on বরিশাল জার্নাল.