vljxd, Author at বরিশাল জার্নাল

আনুষ্ঠানিকভাবে ব্রিকস ব্লকে যোগ দিলো সৌদি আরব
সৌদি আরব জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে ব্রিকস ব্লকে যোগ দিয়েছে। মঙ্গলবার সৌদি রাষ্ট্রীয় টিভিতে এই ঘোষণা দেয়া হয়।

গত আগস্টে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন যে তার দেশ এ ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেবে।

শুরুতে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া (ভারত), চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকসের যাত্রা শুরু হয়েছিল। তবে নতুন সদস্য হিসেবে সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইরান ও ইথিওপিয়া যোগ দেয়ায় এর সদস্য সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ব্রিকসে যোগ দিলো। এর মাধ্যমে দেশটিতে চীনা প্রভাব বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা সত্ত্বেও সৌদি আরব এখন ক্রমবর্ধমান হারে নিজস্ব পথে চলছে। যুক্তরাষ্ট্র অতীতের মতো আর সৌদি আরবের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়, এমন উদ্বেগের মধ্যে তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে।

সৌদি তেলের বৃহত্তম ক্রেতা চীন পাশ্চাত্যের প্রতি চ্যালেঞ্জ হিসেবে ব্রিকসকে গঠন করতে চায়।

The post আনুষ্ঠানিকভাবে ব্রিকস ব্লকে যোগ দিলো সৌদি আরব appeared first on বরিশাল জার্নাল.

ইসরাইলি হামলায় হামাসের উপ-প্রধান নিহত
ইসরাইলি হামলায় হামাসের প্রবাসী উপ-প্রধান সালেহ আল-আরোরি নিহত হয়েছেন। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন তার মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে এক হামলায় তিনি নিহত হন।

ইসরাইলি মিডিয়ার খবরে বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতিরোধে তিনি ছিল অন্যতম কারিগর। ইসরাইল সরকার এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট এই হামলার জন্য ইসরাইল দায়ী বলে জানিয়েছে।

লেবাননের রাজধানীর দক্ষিণ উপকণ্ঠে হাজি নাসরাল্লাহ স্ট্রিটে হামাসের মিত্র হিজবুল্লাহর ঘাঁটিতে এই হামলা চালানো হয়। তিন তলার ওই ভবনটি হামাসের অফিস হিসেবে ব্যবহৃত হতো বলে জানানো হয়েছে।

আল-আরোরি হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহর খুব ঘনিষ্ঠ ছিলেন বলে বিবেচিত। আজ বুধবার হিজবুল্লাহ নেতার সাথে তার বৈঠকের কথা ছিল বলে জানা গেছে।

লেবাননভিত্তিক আরোরি (৫৭) ছিলেন হামাসের সামরিক শাখার অন্যতম প্রতিষ্ঠাতা, হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান এবং পশ্চিম তীরে হামাসের রাজনৈতিক শাখার কার্যকর নেতা।

তিনি বেশ কয়েকবার ইসরাইলিদের হাতে বন্দীও হয়েছিলেন। ২০১০ সালে ইসরাইলি সৈন্য গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে তিনি সর্বশেষবারের মতো ছাড়া পেয়েছিলেন। ইসরাইল তাকে হন্যে হয়ে খুঁজছিল। তিনি ইসরাইলের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেছিলেন।

ইসরাইলের ওই হামলায় হামাসের সাত সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন গ্রুপটির শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। তিনি জানান যে নিহতরা হলেন, হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরোরি; কাসসাম ব্রিগেডের কমান্ডার সামির ফান্দি এবং আজ্জাম আল-আকরা; হামাস সদস্য মাহমুদ জাকি শাহিন, মোহাম্মদ বাশাশা, মোহাম্মদ আল-রায়েস এবং মোহাম্মদ হামুদ।

হানিয়া বলেন, আল-আরোরির মৃত্যু তাদেরকে আরো শক্তিশালী করবে। তিনি বলেন, আল-আরোরি অনেক শক্তিশালী লোক রেখে গেছেন, যারা আমাদের ভূমিকে রক্ষা করবে।

তিনি বলেন, এসব গুপ্তহামলা ও আক্রমণ আমাদের আরো শক্তিশালী করবে, আমাদের আগের চেয়ে আরো বেশি দৃঢ়প্রতিজ্ঞ করবে। এটা হলো প্রতিরোধ এবং আমাদের আন্দোলনের ইতিহাস। আমরা সবসময় আরো শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ হই।

তিনি এই মৃত্যুর প্রতিশোধ গ্রহণের কথাও ঘোষণা করেন। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহও এই হামলার প্রতিশোধ গ্রহণের সংকল্প ব্যক্ত করেছেন।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

The post ইসরাইলি হামলায় হামাসের উপ-প্রধান নিহত appeared first on বরিশাল জার্নাল.