রাজনৈতিক পরিচয়ে প্রথম সংবাদ সম্মেলন ঢাবি শিবির সেক্রেটারির

বরিশাল জার্নাল ডেস্ক

নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে হাজির হলেন ঢাকা বিশ্ববিদ্যাল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এসএম ফরহাদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ( টিএসসি) সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, হত্যার ভয়ে শিবির নেতাকর্মীদের পরিচয় গোপন রাখতে হয়েছিল।

ফরহাদ বলেন, আন্দোলনে ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখানে কারো একক কৃতিত্ব নেয়ার সুযোগ নেই।

কোটা সংস্কার ও সরকারবিরোধী আন্দোলনে কারো ‘ক্রেডিট নেয়াটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে যায় না’ বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রশিবিরের নেতাদের গুম, ক্রসফায়ার, মিথ্যা মামলা ও রিমান্ডের বিষয়ে প্রশ্ন না তুলে কেন পরিচয় প্রকাশে করেনি এই প্রশ্ন করা মজলুমের ওপর আবারো নতুন করে জুলুম বলে মন্তব্য করেন এস এম ফরহাদ। ছাত্রশিবিরের নামে রগকাটার কোনো ‘ডকুমেন্ট’ পাওয়া যাবে না। বরং ইন্টারনেটে খুঁজলে ছাত্রলীগের নাম আসবে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি চলবে কি না সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার বিশ্ব বিদ্যালয় প্রশাসনের। তবে সাধারণ ছাত্ররাও এক্ষেত্রে মতামত দিতে পারবে যে- তারা ছাত্ররাজনীতি চায় কি না। কিন্তু কোন ছাত্র সংগঠন এই সিদ্ধান্ত নিতে পারবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top