৫০০ টাকা দান করায় ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট

কুমিল্লার চান্দিনায় বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদের পক্ষে নির্বাচনি প্রচারণায় গিয়ে ভোটারকে ৫০০ টাকা দান করেন বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়ক অধ্যক্ষ আবুল কাশেম। এতে নির্বাচনি আচারণবিধি লঙ্ঘণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে চান্দিনার মাধাইয়া বাজারের একটি প্রাইভেট হাসপাতালের অফিস কক্ষে ওই বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কাশেমকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।

এর আগে চান্দিনা সেনা বাহিনীর একটি টিম অধ্যক্ষ আবুল কাশেম এর গ্রামের বাড়ি মাধাইয়ার নাওতলায় অভিযান চালায়। ওই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন অধ্যক্ষ আবুল কাশেম।

তিনি বলেন, আমি গত ৮-১০ দিন আগে নির্বাচনি প্রচারে শেষে ফেরার পথে এক অসহায় বৃদ্ধাকে চিকিৎসার জন্য ব্যক্তিগত ভাবে ৫০০ টাকা সহায়তা করি। ওই ভিডিওকে এডিট করে প্রতিপক্ষের লোকজন প্রশাসনে অভিযোগ করে এবং প্রশাসন কোনো যাচাই-বাছাই ছাড়াই আমার বাড়িতে ও আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়।

এদিকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থাকা সেনা বাহিনী ও ম্যাজিস্ট্রেটের গাড়ির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং আমার নেতার নির্বাচনি মাঠে প্রতিপক্ষের প্রভাব দেখানোর উদ্দেশ্যেই এ অভিযান চালানো হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর জানান- মূলত সেনা বাহিনীর সদস্যরা অধ্যক্ষ আবুল কাশেম এর অভিযানে গিয়ে আমাকে ফোন করলে আমি সেখানে যাই। অধ্যক্ষ আবুল কাশেম দুস্থ বৃদ্ধাকে সহয়তা করার উদ্দেশ্যে দান করলেও নির্বাচনি প্রচারে তা আচরণবিধি লঙ্ঘন, তাই জরিমানা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top