রাজধানীর মোহাম্মদপুরে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

ডেস্ক রিপোর্ট

রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি হয়েছে। এছাড়া নগদ ৪ লাখ টাকা খোয়া যাওয়ার কথাও জানিয়েছেন দোকানের মালিক।

সোমবার ভোরের দিকে স্বর্ণ দোকানে দুর্ধর্ষ চুরির এই ঘটনা ঘটে।

দোকানের মালিক মাসুদ রানা বলেন, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকাল ১০টায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচি গেটের তালা ও সাঁটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি আমার দোকান ভাঙচুর করা। সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬শ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান আমার দেশকে জানান, চুরির বিষয়টি জানতে পেরেছি। এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top