প্রধানমন্ত্রীর ঈদ উপহার না পৌঁছানোয় এমপি নাছির চৌধুরীকে শিশির মনিরের চিঠি

বরিশাল জার্নাল ডেস্ক

ঈদের ১০ দিন পরও প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্থানীয় জনগণের কাছে না পৌঁছানোয় সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

 

মঙ্গলবার (৩১ মার্চ) দেওয়া ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, দিরাই ও শাল্লা উপজেলার অনেক মানুষের হাতে এখনও সরকারি ঈদ উপহার পৌঁছায়নি। ফলে সুবিধাভোগীদের একটি বড় অংশ সময়মতো এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।

 

চিঠিতে বিষয়টিকে জরুরি উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান শিশির মনির।

 

মঙ্গলবার দুপুরে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশির মনিরের মিডিয়া সেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়।

সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে শিশির মনির উল্লেখ করেন, বিষয়টি অত্যন্ত জরুরি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

চিঠির শেষাংশে মোহাম্মদ শিশির মনির ধন্যবাদ জ্ঞাপন করে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

তবে এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি।  এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top