ফুটপাত থেকেও কেনাকাটা করি: পূর্ণিমা

বরিশাল জার্নাল ডেস্ক

অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। ঈদের ব্যস্ততা নিয়ে অভিনেত্রী এশিয়া পোস্টের ঈদ স্পেশাল অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হয়েছিলেন। অভিনেত্রী মৌসুমী হামিদের উপস্থাপনায় তিনি ব্যক্তি জীবনের ব্যস্ততাসহ নানা বিষয়ে দীর্ঘ আড্ডা দেন।

দীর্ঘদিনের ক্যারিয়ারে নায়ক মান্নার সঙ্গে জুটি হয়ে অনেক সিনেমায় কাজ করেছিলেন নায়িকা পূর্ণিমা। মান্নার সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে এই নায়িকা বলেন, মান্না ভাইয়ের সঙ্গে ফ্রেন্ডশিপটা অনেক গভীর ছিল। উনি যে বেঁচে নেই তার ওপর আমার অনেক রাগ হয় মাঝে মাঝে। প্রায়ই তার কথা মনে হলে চোখে পানি চলে আসে। আপনার ওই সময় কেন চলে যেতে হবে। মান্না ভাই চলে যাওয়ার পরই আমাদের হাতে সিনেমা কমে গেছে।

শাকিব খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই জানে না শাকিবের সঙ্গে আমি অনেক সিনেমায় কাজ করেছি। অনেকেই বলে আপনি শাকিবের সঙ্গে কাজ করেছেন? শাকিবের সঙ্গে দেশের বাইরে গিয়েও অনেক বিজ্ঞাপন করেছি। তখন আমিও নতুন, সে-ও নতুন ছিল।

 

১৪ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন উল্লেখ করে পূর্ণিমা বলেন, আমি প্রথম যখন সিনেমা করি তখন সেভেন পাস করে এইটে উঠেছিলাম।

 

ফুটপাতে থেকেও শপিং করি জানিয়ে পূর্ণিমা বলেন, ফুটপাত থেকেও শপিং (কেনাকাটা) করি কিন্তু মানুষ আমাকে একদমই চিনতে পারেনা। এমনকি আমি বার্গেনিং করে ৫০০ টাকার জিনিস ২৫০-৩০০ টাকায় নামিয়ে নিয়ে আসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top