সাংবাদিক তুহিন হত্যার বিচার ও নিরাপত্তা দাবিতে বোরহানউদ্দিনে মানববন্ধন

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

গাজীপুরের দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বোরহানউদ্দিন থানা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সূচনা বক্তব্য রাখেন অনলাইন পোর্টাল থ্রিসিক্সটি ডিগ্রির সম্পাদক সাগর চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ মিজানুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির পাটোয়ারী, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ ফয়সাল আহমেদ, দৈনিক যুগান্তরের স্থানীয় প্রতিনিধি নীল রতনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top