
মোঃ জিহাদ, মনপুরা
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৩টায় মনপুরা কোস্ট গার্ড স্টেশন মনপুরা থানাধীন সূর্যমুখী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ১৭০ কেইস সফট ড্রিংকস ও বোটসহ ১ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড ।




