ঝালকাঠিতে শহীদ ওসমান হাদীর স্মরণে ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি পৌরসভার উদ্যোগে শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌরসভা সভাপতি মু. মাইনুল আহসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা সভাপতি মু. এনামুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নাজমুল হাসান, জেলা সেক্রেটারি মো. মাহমুদুল হাসান এবং জেলা দপ্তর সম্পাদক মো. শাকিল শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। এ সময় প্রায় ২০০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে শহীদ ওসমান হাদীর মাগফিরাত কামনায় দোয়া এবং মুসলিম উম্মতের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির এডভোকেট হাফিজুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top