ঝালকাঠি প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সদস্য ও সাথীদের নিয়ে দ্বায়িত্বশীল সমাবেশে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ২০২৬ সেশনের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে এনামুল হাসান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাহমুদুল হাসান।
দায়িত্বশীল সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মানবসম্পদ বিভাগের প্রধান সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম, সাবেক জেলা সভাপতি নাজমুল হাসান, এম সায়েম। আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানিয়েছে ছাত্রশিবিরের একটি সূত্র।