চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চরফ্যাশন প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে চরফ্যাশনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন। সভায় সভাপতিত্ব করেন  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: নুরনবী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজে বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ উল্ল্যাহ, চরফ্যাশন থানার ওসি (তদন্ত) খলিলুর রহমান, চরফ্যাশন প্রেসক্লাবের একাংশের সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ ও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top