
শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবেশীর গাছ ঝড়ে ভেঙ্গে পরে আহত হয়েছেন এক নারী। এ সময় গোয়াল ঘরে থাকা গাভীও আহত হয়েছে।
জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামে প্রতিবেশী শাখাওয়াত ভাট্রির রোপনকৃত আকাশ মনি গাছ শুক্রবার বিকেলে ঝড়ে ভেঙ্গে বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান ভাট্রির বাড়ির গোয়াল ঘরের উপর পরে। এসময় গোয়াল ঘরে তিনটি গাভী ছিল। আঃ রহমান ভাট্রির স্ত্রী জাহানারা বেগম ওই সময় গাভীগুলোর তদারকির কাজে গোয়াল ঘরে ছিলেন। গাছ ভেঙ্গে পরে জাহানারা বেগম আহত হন। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আতংকে গাভীগুলো ছোটাছুটি করার ফলে একটি গাভীও আহত হয়।
বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান ভাট্রি সাংবাদিকদের বলেন, ঝড়ের সময় দূর-সম্পর্কের চাচাতে ভাই সাখাওয়াত ভাট্রির রোপন করা গাছ আমার গোয়াল ঘরের উপর ভেঙ্গে পরে। এতে আমার স্ত্রী ও একটি গাভী আহত হয় এবং গোয়াল ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ বিষয়ে গাছ মালিক সাখাওয়াত ভাট্রি জানান, গাছ লম্বা হওয়ার ফলে গাছটির ডালপালা ঝড়ে ঝুলে পরেছিল। রহমান ভাট্রি ও তার স্ত্রী গাছের ডালপালা টেনে ভেঙ্গে ফেলে আমাদের নামে দোষ দিচ্ছে।




