বরিশাল জার্নাল ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ কাজীরহাট একতা ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র শহীদ মারুফের পরিবারের কাছে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌছে দিয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল জব্বার।
উপলক্ষে এদিন শহীদ মারুফের বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ পরিবারের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ।
শহীদ মারুফের আত্মত্যাগকে স্মরণ করে অধ্যাপক জব্বার বলেন, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে শহীদ মারুফের আদর্শ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, কাজীরহাট থানা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসাইন, ভাষানচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান ফারুক, ভাষানচর ইউপি সদস্য গিয়াস উদ্দিন বাচ্চু, জামায়াতের উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও শহীদ মারুফের পিতা মোঃ ইদ্রিস আলী, দাদা, নানা, কাকা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় আগত অতিথিবৃন্দ শহীদ মারুফের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও শহীদ পরিবারবর্গ শহীদ মারুফের রেখে যাওয়া স্মৃতিচারণ করেন।



