মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রদল নেতা জেলহাজতে

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রদলের এক নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার ওই ছাত্রদল নেতার নাম জিহাদুল ইসলাম খান। তিনি বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম বলেন, ‘ধারদেনা করে মোটরসাইকেলটি কিনেছি। ভাড়ায় চালিয়ে যে আয় হয়, তা দিয়েই সংসার চলে।

গাড়িটি চুরি হয়ে গেলে পথে বসতে হতো। পুলিশের কারণে তা রক্ষা পেয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’ 

মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের পদে থাকলেও তার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল।’ দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top