মেহেন্দিগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ

মহান স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার সকাল ৮ টায় মেহেন্দিগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে নৌ পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপির পক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা পরিষদ প্রশাসনের কর্মকর্তাগণ, পৌর প্রশাসক, আহবায়ক মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠন।

সকাল ৯টায় পাতারহাট সরকারি মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে পায়রা উড়িয়ে বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন ও মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top