বানারীপাড়ায় রাতের আঁধারে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন, ঝুলানো হলো শেখ হাসিনার ছবি

 

বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলায় গভীর রাতে একটি আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে রেখে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলিত এবং শেখ হাসিনার ছবি টাঙানো অবস্থায় দেখতে পান। তবে এ সময় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কার্যালয়ের আশেপাশে দেখা যায়নি।

স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা পতাকা ও ছবি টাঙিয়ে রেখে চলে যায়। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top