বাকেরগঞ্জে জামায়াত প্রার্থীকে ফুলেল শুভেচছা জানালেন এমপি, জামায়াত প্রার্থী দিলেন ফুলের মালা

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা 
বাকেরগঞ্জে সম্প্রীতির রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি জামায়াত ইসলামী বাংলাদেশের পরাজিত প্রার্থী মাওলানা মাহামুদুন্নবীকে তার অফিসে গিয়ে ফুলেল শুভেচছা জানান। এসময় জামায়াত প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার আবুল হোসেন খানকেও ফুলের মালা পড়িয়ে দেন।
এই ঘটনাটি ঘটেছে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমআর নামাজের পর।
এসময় আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা জামায়াত নেতা মাওলানা আবুল হোসেন, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top