
ডেস্ক রিপোর্ট
বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল জব্বার। রোববার (১ মার্চ) থেকে দায়িত্ব পালনের জন্য কলেজ গভর্নিং বডির সভায় তাকে দায়িত্ব দেওয়া হয়। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য অবসরে যাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। গত ২৮ ফেব্রুয়ারী হাবিবুর রহমান অবসরে যাওয়ায় অধ্যক্ষ পদটি শুন্য হয়।
সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জব্বার ১৯৯৫ সালে সিটি কলেজের ইসলাম শিক্ষা বিভাগে প্রভাষক পদে যোগদান করে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ায় কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। ইতিপূর্বে তিনি তাঁর অমায়িক আচরণ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের যে কোন সমস্যায় বটবৃক্ষের মতো পাশে দাঁড়ানোর গুণটি তাঁকে শিক্ষাঙ্গনে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
কলেজ সংশ্লি ষ্টদের প্রত্যাশা, আবদুল জব্বারের দায়িত্ব প্রাপ্তির মধ্য দিয়ে কলেজের একাডেমিক ও সার্বিক উন্নয়নের মাধ্যমে দীর্ঘ দিনের প্রাতিষ্ঠানিক ঐতিহ্যের ধারা আরো প্রসারিত হবে।




