প্রেসক্লাবে একীভূত হলো আগৈলঝাড়ার তিন সাংবাদিক সংগঠন

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় তিনটি সাংবাদিক সংগঠন বিলুপ্ত করে আগৈলঝাড়া প্রেসক্লাবে একত্রীভূত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশ অনুযায়ী আগৈলঝাড়া প্রেসক্লাব শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটি, আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটি সংগঠন বিলুপ্ত করে আগৈলঝাড়া প্রেসক্লাবের সদস্য হিসাবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগৈলঝাড়া প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ৮ম সাধারণ পরিষদের সভার সকল সদস্যদের আলোচনার ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব ও আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির সংগঠন বিলুপ্ত পত্র এবং তাদের সদস্যদের তালিকা পর্যালেচনা করে দুই সংগঠনের ১৪ জন সদস্যকে প্রেসক্লাবের সদস্য করে সকল সদস্যের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ১৪ জন সদস্যকে ফুলেল শুভেচ্ছাসহ প্রেসক্লাবের নিয়োগপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ৯ম সাধারণ পরিষদের সভার সকল সদস্যদের আলোচনার ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটি সংগঠন বিলুপ্ত পত্র এবং তাদের সদস্যদের তালিকা পর্যালোচনা করে ৬জন সদস্যকে প্রেসক্লাবের সদস্য করে নেওয়া হয়।

পরদিন রবিবার (১মার্চ) ৬ জন নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছাসহ প্রেসক্লাবের নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হয়। আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম বলেন, প্রেসক্লাব শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার সকল সাংবাদিক সংগঠনকে একত্রীভুত করা হয়েছে। আমরা সকলে মিলেমিশে কাজ করবো।

আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশে সাংবাদিকদের স্বচ্ছতা ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আগৈলঝাড়া প্রেসক্লাবে ১৪ জন সদস্যসহ তিনটি সংগঠন থেকে আগত ২০জন সদস্যসহ বর্তমানে প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ৩৪ জন।

নতুন সদস্যরা হলেন মো: মাসুম হাওলাদার, মো: জহিরুল ইসলাম, মো: সাইফুল মৃধা, মো: লুৎফর রহমান মানিক, বিকাশ চন্দ্র রায়, মোঃ মানিক হাওলাদার, মো: আকতারুজ্জামান, নিরঞ্জন মন্ডল. জগদীশ মন্ডল, সৈকত বাড়ৈ, মলয় বিশ্বাস, শফিকুর ইসলাম, তাসদিত হায়দার সাজিদ, মো: দিদার হোসেন, উপেন মজুমদার, বিপ্লব গাইন, ফারুক আকন, মো; মানিক হাওলাদার, সমীরন রায়, মো; সরোয়ার আলম সরদার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top