
শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিহার ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা বাশাইল কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।
রাজিহার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আল আমিন হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য ও আগৈলঝাড়া উপজেলা আমির অধ্যাপক মোঃ আলাউদ্দিন মিয়া, উপজেলা নায়েবে আমির মাওলানা গিয়াস উদ্দিন মিয়া, কর্ম পরিষদ সদস্য জামান সরোয়ার জামিল, মোঃ মোয়াজ্জেম হোসেন,
মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার সহ অনেকেই।




