আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদকাসক্ত আটক

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল)

আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একজন মাদকাসক্ত আসামিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে মেজর মোঃ ইয়াসির আরাফাতের নেতৃত্বে গৌরনদী উপজেলার কটকস্থল ইউনিয়নের সুন্দরদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টরকী বাস স্টেশন থেকে ইয়াবা ও গাঁজাসহ একজন মাদকাসক্ত আসামিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মোঃ হৃদয় বেপারী (২৩), পিতা—জামাল বেপারী, গ্রাম—সুন্দরদী, পোস্ট—কটকস্থল, থানা—গৌরনদী, জেলা—বরিশাল।

অভিযান চলাকালে তার কাছ থেকে মাদক চোরাচালানে ব্যবহৃত একটি মোবাইল ফোন, ৫০ গ্রাম গাঁজা, ২২ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top