রাবিতে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে ছাত্রদলের দেয়াল লিখন, শিবিরের ফটোসেশন

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিকে ‘গুপ্ত রাজনীতি’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। একই দিন বিকেলে ওই দেয়াল লিখন ঘিরে ফটোসেশন করেছেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন প্রাচীরে দেয়াল লিখনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা লাল রঙ দিয়ে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে’ স্লোগান লেখেন।

তিনি আরো বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরকে কোনো ধরনের গুপ্ত রাজনীতি করতে দেওয়া হবে না।

তারা যদি এ ধরনের কার্যক্রম চালিয়ে যায়, তাহলে আমরা সাংগঠনিক ও আইনগতভাবে তা প্রতিরোধ করব।’ 

এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, ‘জামায়াত-শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা এই কর্মসূচি পালন করছি। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। তারা যদি এ পথ থেকে সরে না আসে, তবে সরকারকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হবে।

আমরা চাই, তারা সুষ্ঠু ও বাংলাদেশপন্থী রাজনীতিতে ফিরে আসুক।’ 

অন্যদিকে বিকেলে একই স্থানে ছাত্রদলের দেয়াল লিখনের পাশে ফটোসেশন করে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বাবু বলেন, ‘ছাত্রদলের দেয়াল লিখন দেখে আমাদের ভালো লেগেছে। আমরা সেটি উপভোগ করেছি এবং ফটোসেশন করেছি। গুপ্ত রাজনীতির অবসান আমরাও চাই।

বাংলাদেশে রাজনীতি করতে হলে দেশের মাটিতে থেকেই করতে হবে। দেশের মানুষ ও দলকে বিপদে ফেলে বাইরে থেকে রাজনীতি করার সুযোগ আর নেই।’ 

তবে ছাত্রশিবিরের এ কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ছাত্রদলের নেতারা। শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘শিবিরের এমন কর্মকাণ্ড বেহায়াপনা ছাড়া কিছুই নয়। তারা এখনো তাদের গুপ্ত রাজনীতি থেকে বের হতে পারেনি। তবে তরুণ প্রজন্ম এ ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়। এই ফটোসেশন হয়তো তারই বহিঃপ্রকাশ।’

উল্লেখ্য, এর আগে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ওই ঘটনার প্রতিবাদে আগের রাতে বিক্ষোভ কর্মসূচি পালন করে রাবি শাখা ছাত্রদল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top