মোঃ নাঈম, লালমোহন : বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ডাওরী বাজার চত্বরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসাইন, পৌরসভার সহকারী সেক্রেটারি সোলায়মান জমাদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন বাহাদুর মিয়া, সংবাদকর্মী আজিম উদ্দিন খান, আবদুল্লাহ আল নাঈম, বালুরচর দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।
মাহফিলে ইউনিয়নের দুইশতাধিক কর্মী, সহযোগী সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা রমজানের শিক্ষাকে ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়ে ভালো মানুষ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ভালো মানুষেরা ঐক্যবদ্ধ হলে একটি ভালো রাষ্ট্র তৈরি হতে পারে। জামায়াতে ইসলামী সেই ভালো রাষ্ট্র কায়েমের চেষ্টা করে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কুরআনের সমাজ কায়েমে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আক্তার হোসেন।




