মনপুরায় বালি চাপা পরে শিশুর মৃত্যু

 

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা : ভোলার মনপুরার বেড়িবাঁধের  বালি চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

মনপুরায় রামনেওয়াজ মাছঘাটের পূর্ব পাশে অসম্পূর্ণ বেড়িবাঁধের বালির উপর দিয়ে বাড়ি যাওয়ার সময় ওমর (১২)নামে একটি ছেলের মৃত্যুর খবর পাওয়া যায়। ওমর মনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনিরের ছেলে। শুক্রবার ৩০শে মে বিকেল ৪ টার দিকে এক পথচারী বালির মাঝে একটি পা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে বালি সারিয়ে ওমরের লাশ উদ্ধার করে।

নিহত ওমরের দাদা জানান, বৃহস্পতিবার আনুমানিক সন্ধা সাতটা রামনেওয়াজ মাছঘাট থেকে বেড়িবাঁধের উপর দিয়ে বাড়ি যাওয়ার সময় বর্ষার পানিতে সৃষ্ট নালায় পা পিছলে নালায় পরে গেলে তার উপর বালি চাক ভেঙে পরলে ওমর আর উঠতে পারেনি।তাকে আমরা অনেক খোঁজাখুজির পরও কোথায়ও  পাইনি। আজ বিকাল চারটার সময় তার পা দেখতে পেলে এলাকাবাসী উদ্ধার করে।

এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান,আমি ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠায় তার লাশকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top