মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনে মহান ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় স্থানীয় একটি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াত আমীর অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল কালাম এর সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য ও ভোলা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম। এ সময় তিনি বলেন, বায়ান্নের ভাষা আন্দোলন থেকেই বাংলাদেশ জন্মের সূচনা হয়। এ ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক হিসেবে তৎকালীন ঢাকসু জিএস অধ্যাপক গোলাম আযমকে স্মরণ করতে হয়। পাশাপাশি সকল ভাষা সৈনিকদেরকে আমরা আজকের এই দিনে স্মরণ করি ও তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন।
এ সময় তিনি আরো বলেন, ৩৬ এর গণঅভ্যুত্থানসহ নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল গণ-আন্দোলনের পক্ষে নিহত ও আহত সকলের পাশে জামায়াত সবসময় আছে এবং থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, আইবিডব্লিউএফ ভোলা জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান মোঃ অলিউল্লাহ, উপজেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইয়ুব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।




