মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বোরহানউদ্দিন উপজেলায় তারুণ্যের পিঠা উৎসব ও বই মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) বিকালে প্রশাসনের উদ্যোগে উপজেলার মুক্তমঞ্চে দুইদিন ব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের মেলা উপলক্ষে আয়োজন করা হয় এই পিঠা উৎসবে নকশি পিঠা, ভাপা রোল, রসভরা, ঝিনুক পিঠা, চিতই, পাটিসাপটা, পাকোরা, নওয়ারি সেমাই পুটিং শোভা পায়। শিক্ষার্থী নাওয়াল ও অধরা, মাইশা জানায়, জামাই আদর ও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হরেকরকম পিঠা তৈরি করে হাজির হন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সঙ্গে ছিল আধুনিক সব পিঠাও। ৫ টি স্টলে শতাধিত রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। তরুণ প্রজন্ম দুপুর থেকেই ভিড় জমায় পিঠা ও বই উৎসবে। পরিচিত হন নতুন ও পুরাতন হরেক রকমের পিঠার সঙ্গে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে আরো উদ্যমী করে গড়ে তুলবে বলে মনে করছেন তরুণরা। মেলায় বিশেষ আর্কষণ ছিল জুলাই- আগস্ট বিপ্লবের শহীদদের ছবি সম্মিলিত ‘গন অভ্যূত্থান কর্ণার’।
উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হান-উজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সহ বিভিন্ন দপ্তর প্রধান ও রাজনৈতিক দলের নেতৃনৃন্দ। পরে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান- উজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সরোয়ার আলম খাঁন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, হাফিজ ইব্রাহিম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাকারিয়া আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ প্রমূখ।




