নারী মৎস্যজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে : উপদেষ্টা ফরিদা আখতার

 

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা : জেলের তালিকায় নারী মৎস্যজীবীদের অগ্রাধিকার দেওয়া এবং জে‌লে‌দের রক্ষায় জলদস‌্যু‌দের বিরু‌দ্ধে কঠোর ব‌্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। র‌োববার দুপু‌রে ভোলার মনপুরা উপ‌জেলার কলাত‌লি ইউনিয়‌নের চালচরে জে‌লে‌ নিবন্ধন হালনাগাদ সংক্রান্ত মত‌বি‌নিময় সভা শে‌ষে তি‌নি সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন।

মৎস‌্য উপ‌দেষ্টা প্রধান অতিথির বক্তৃতায় আরও ব‌লেন, ‌প্রকৃত জে‌লে‌দের তথ‌্য নি‌য়ে স্বচ্ছভা‌বে জে‌লে নিবন্ধন করা হ‌বে। জেলের তালিকায় নারী মৎস্যজীবীদের অগ্রাধিকার দেওয়া- এ ক্ষে‌ত্রে কোন রাজ‌নৈ‌তিক প্রভাব কা‌জে আস‌বে না। এছাড়াও আমরা এখন বর্তমা‌নে চেষ্টা কর‌ছি নি‌ষেধাজ্ঞাকা‌লীন জে‌লে‌দের না‌মে বরাদ্দকৃত ২৫ কে‌জি চা‌লের প‌রিবর্তে ৪০ কে‌জি করা ও ৪০ কে‌জির প‌রিবর্তে ৫০ কে‌জি করা এবং চা‌লের সা‌থে ডাল ও তেল দেওয়ার দাবি জে‌লে‌দের ন‌্যায্য দাবি। আমরা সেই দাবী পূর‌ণের চেষ্টা কর‌বো।

তিনি বলেন, অবরোধকালীন যেন ভারতের জেলেরা বাংলাদেশের সমুদ্রসীমায় এসে অবৈধভাবে মাছ ধরতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং অবৈধ মাছধরা রোধে ভারতের সাথে মিলিয়ে আমাদের নিষেধাজ্ঞা সময় নির্ধারণ করা হবে।

অন‌্যদি‌কে সাংবা‌দিক‌দের নৌ প‌রিবহন, শ্রম ও কর্মসংস্থান উপ‌দেষ্টা ব্রিগে‌ডিয়ালর জেনা‌রেল (অব:) ড. এম সাখাওয়াত হো‌সেন ব‌লে‌ছেন, জলদস‌্যু‌দের বিরু‌দ্ধে ক‌ঠোরভা‌বে ব‌্যবস্থা ও দ্রুত গ্রেফতা‌রের জন‌্য পু‌লিশ‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিআরডিবি অফিসার মাহতাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এসময় আরো বক্তব‌্য রা‌খেন, বাংলা‌দেশ মৎস‌্য উন্নয়ন ক‌র্পো‌রেশ‌নের অ‌তি‌রিক্ত স‌চিব সুরাইয়ার আখতার জাহান, ব‌রিশালে মৎস‌্য অ‌ধিদপ্ত‌রের উপ প‌রিচালক নৃ‌পেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী প্রমুখ।

পরে উপজেলার নতুন তালিকাভুক্ত জেলেদের মাঝে জেলেকার্ড বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পুরুষ জেলেদের পাশাপাশি নারী জেলেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টারা চরফ্যাশন উপজেলার কুকরি মুকরি চরের উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুরে চর কুকরিমুকরিতে উপস্থিত হয়ে তারা নবনির্মিত লাইট হাউজ পরিদর্শন করেন। এবং মধ্যাহ্নভোজ শেষে সন্ধ্যায় মনপুরায় ফিরে আসেন। সোমবার মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের চর গোয়ালিয়ায় আদর্শ মৎস্যজীবি গ্রাম পরিদর্শন ও জেলেদের সাথে মতবিনিময় সভা করবেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top