আন্তর্জাতিক আদালতে আওয়ামী গণহত্যার বিচার করতে হবে : ভোলায় মামুনুল হক

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন-মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবে গণহত্যাকারী আওয়ামী হাতুরী লীগ, হেলমেট লীগের সন্ত্রাসীরা ও আওয়ামী পুলিশ ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হাজারো ছাত্র-জনতাকে শহীদ করেছে। অসংখ্য মানুষ আহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

২০১৯ এর ২০ই অক্টোবর নবীপ্রেমিক চার শহীদসহ ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সকল শহীদদের স্মরণে বোরহানউদ্দিন উপজেলার সরকারি হাইস্কুল মাঠের হেফাজত ইসলাম  আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মামুনল হক আরো বলেন, বিগত সময়ে অসংখ্য আলেমদের হত্যা করেছে তারা। ৫ই মে’র শহীদদের রক্তের সাথে শেখ হাসিনা সংসদে দাড়িয়ে তামাশা করেছেন।  শাপলা চত্বরে শহীদদের বিচার, ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহানউদ্দিনের মাটিতে নবীপ্রেমীদের হত্যার বিচার, ২০২১ সালে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে ২৫ জনকে হত্যাসহ সকল বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি জানান মামুনুল হক।

তিনি সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ বিচারও দাবী করেন।

এই হেফাজত নেতা বলেন, হেফাজতে ইসলাম পালায় না। হেফাজত বাংলার ৫৫হাজার বর্গমাইলে শিকড় গেড়ে বসেছে। আগামী দিনেও দল মত নির্বিশেষে সকলকে ইসলাম রক্ষায় এগিয়ে আসার আহবান জানান তিনি।

মামুনুল হক বলেন, আগামীতে সকল পাঠ্যসূচিতে ইসলামকে গুরুত্ব দিয়ে সিলেবাস রচনা করতে হবে।

হেফাজতে ইসলামের ভোলা জেলা সভাপতি মাওলানা আনাছ সাহেবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন হেফাজতে ইসলামের  সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, যুগ্ন মহাসচিব আজিজুর হক ইসলামাবাদী, যুগ্ন মহাসচিব, মাওঃ জালালউদ্দিন, যুগ্ন মহাসচিব, আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক, মুফতি বশির উল্লাহ, অর্থ সম্পাদক মনির হোসাইন কাসেমী, দৌলতখান শাইখুল হাদিস চরশুভী মাদরাসার মুফতি শামছুদ্দিন , দপ্তর সম্পাদক আফসার মাহমুদী।

আরো বক্তব্য রাখেন বোরহানউদ্দিন বাটামারার পীর সাহেব মাওঃ মুহিবুল্লাহ, মির্জাকালু ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ নূরনুবী, মজমের হাট ফাজিল মাদরাসা সাবেক অধ্যক্ষ সালেহ উদ্দিন, বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ আহমদ উল্যাহ আনসারী, উপাধক্ষ্য অলিউল্লাহ, সহকারী অধ্যাপক মাকসুদুর রহমান, প্রধান মুহাদ্দিস হাবিবুর রহমান জাজিরী, শশীভূষণ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাওলানা নুরুল ইসলাম নুরানী, ভোলার জামিরালতা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবু জাফর মোঃ আবদুল্লাহ, ভোলার মুহতামিম নাসির মাঝি মাদরাসার মাওলানা বসির উদ্দিন, দৌলতখানের চর খলিফা মাদরাসার, মাওঃ মোঃ আরিফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top