অপারেশন ডেভিল হান্ট: মির্জাগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

 

‎মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জে অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে মজিদবারিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান গাজীকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।‎ মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিম হাওলাদার এর নেতৃত্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহরে হামলা মামলায় সোমবার দিবাগত রাত তিনটার সময়ে ভয়াং এলাকা থেকে তাকে আটক করা হয়।

সে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং গ্রামের মোঃ হানিফ গাজীর ছেলে। মির্জাগঞ্জ থানার মামলা নং ০৮। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিম হাওলাদার বলেন,অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।‎

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top