অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ : শিক্ষককে পুলিশে দিলো জনতা

 

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জনতার হাতে ভোলার বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রক্তিম চন্দ্র শর্মা আটক হয়েছেন। উত্তেজিত জনতা এ শিক্ষককে জুতার মালা পড়িয়ে (১৪ মে) বুধবার দুপুরের দিকে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানান, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার গণিত বিভাগের শিক্ষক রক্তিম চন্দ্র শর্মা উপজেলার হাওলাদার মার্কেটে কম্পিউটার ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেন। বুধবার সকালে এক ছাত্রী একা তার কম্পিউটার সেন্টারে যান। দীর্ঘ সময় পর ওই ছাত্রীসহ তিনি রিক্সাযোগে বাজারে গিয়ে ফুল ও বিরিয়ানি কিনে আনেন। এরপর স্থানীয়রা ওই কম্পিটার সেন্টারে গিয়ে শিক্ষক ও ছাত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়ার অভিযোগে তাদেরকে আটক করেন।

তাদেরকে ওই কম্পিউটার সেন্টারের ভিতর আটক করে বিচারের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। উত্তেজিত জনতা শিক্ষক রক্তিম শর্মাকে জুতার মালা পড়িয়ে পুলিশ ভ্যানে তুলতে বাধ্য করে। পরে তাকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময়ও উত্তেজিত জনতা মারধর করার চেষ্টা করেন।

স্থানীয়রা আরও জানান, এই শিক্ষক এর আগেও এরকম একাধিক অনৈতিক কর্মকাণ্ড করে পার পেয়ে যান। তাই তারা এ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: সিদ্দিকুর রহমান জানান, শুনেছি জনতা এক শিক্ষককে আটক করে জুতার মালা পড়িয়েছে। তিনি এখন পুলিশের হেফাজতে রয়েছে। তবে তার বিরুদ্ধে এখনও কোন মামলা হয়নি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top