হিজলায় খালে ডুবে মামার মৃত্যু, ভাগ্নি নিখোঁজ

 

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় খালের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু ও আরেক শিশু নিখোঁজ হয়েছে। সম্পর্কে ওই দুই শিশু মামা-ভাগ্নি। মঙ্গলবার দুপুর দেড়টার সময় উপজেলার বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাউশিয়া গ্রামের মোক্তার বাগার ছেলে আবদুল্লাহ (৬) ও তার মেয়ের শিশু কন্যা সাওদা (৫) গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন আবদুল্লাহর লাশ উদ্ধার করলেও ভাগ্নি সাওদার তথ্য এখনো পাওয়া যায়নি।

এ ঘটনায় হিজলা থানার ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড, নৌ-পুলিশ নিখোঁজ সাওদার খোঁজে অভিযান পরিচালনা করে। জানা যায়, মোক্তার বাগার বাড়িতে মেয়ে ও নাতনী বেড়াতে আসে। দুপুরে মামা-ভাগ্নি সবার চোখের আড়ালে খালে  গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাওদার খোঁজ পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকটে জানতে চাইলে তিনি, বলেন আমি এই ব্যাপারে অবহিত আছি এবং খোঁজ খবর নিচ্ছি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top