শ্রমিক আন্দোলন নেতার অসুস্থ পিতার শয্যাপাশে জামায়াতের জেলা আমীর

নিজস্ব প্রতিবেদক::
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের বাসিন্দা ইসলামী শ্রমিক আন্দোলন (চরমোনাইর শ্রমিক সংগঠন) বরিশাল জেলার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন মাসুদের অসুস্থ পিতাকে দেখতে গিয়েছেন বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে গিয়ে তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার রোগ মুক্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top