বরিশাল জার্নাল ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবরের উদ্দ্যোগে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের সৌজন্যে ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুলাদীর ব্যবস্থাপনায় মুলাদী সরকারি কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেডিসিন বিতরণ করা হয়েছে শুক্রবার। মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মোঃ আবু ছালেহর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাওলানা অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর।
প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন, সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাষ্টার মোঃ কাছির উদ্দীন, সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা ডা. মাওলানা মোঃ মোর্শেদ আলম, মাওলানা মোঃ আব্দুল মোতালেব, অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, মাওলানা মোঃ মইন উদ্দীন, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, সাবেক ছাত্র নেতা মোঃ সানাউল্লাহ সাজিদ, মোঃ আলাউদ্দিন প্যাদা, মোঃ মাসুম বিল্লাহ ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, মার্কেটিং অফিসার মোঃ জাকির হোসেন ও মোঃ আনিছুর রহমান প্রমুখ।
ক্যাম্পের আয়োজক বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন বাবর সারাদিন উপস্থিত থেকে ক্যাম্পে আগত রোগীদের সেবার খোঁজখবর নেন। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহবুবুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আফজাল করিম, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ নুরুল আলম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ কেএম জাহিদুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বর্ণা, গাইনী বিশেষজ্ঞ ডাঃ কাজী তৌকিয়া রহমান ও মেডিকেল অফিসার ডাঃ নাঈম সাকির।
ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল। সেবা গ্রহণের পর একাধিক রোগী বলেন, আমরা বরিশালে গিয়ে যেসব ডাক্তারদের চেম্বারে সিরিয়াল দিয়ে দেখাতেও কষ্ট হয়, আজ বাবর ভাইয়ের সৌজন্যে সেসব ডাক্তাররা বাড়ির আঙ্গিনায় এসে আমাদেরকে ফ্রি চিকিৎসা দিলেন। তাছাড়া হাজার হাজার টাকার ঔষধও ফ্রি পেলাম। আগামী দিনে এমন আরো জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার দাবি জানাই। প্রেস বিজ্ঞপ্তি



