মুলাদী সংবাদদাতা
মুলাদী উপজেলার চরকালেখা ইউনিয়নের অন্তর্গত ষোলঘর গ্রামের কোলচর মৌজার রেকর্ডীয় ২০শতাংশ জমি জবর দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত কুব্বাত খাঁর ছেলে বাদল খাঁর বিরুদ্বে । অনুসন্ধানকালে জানা যায়, দীর্ঘ প্রায় ১১/১২ বছর ধরে এই জমিটি বাদল খাঁ দখল করে ভোগ করেন। জমির রেকর্ডীয় মালিক হোচেন আলী চেকিদার এবং পর্চায় তার হিস্যা উল্লেখ আছে। আর অভিযোগকারীরা হোচেন আলীর ওয়ারিশ। হোচেন আলী চেীকিদার গং মাজেদ হাওলাদারের কাছে জমি বর্গা দেয়।
বর্গাচাষী মাজেদ হাওলাদারকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ‘জমির মুল মালিক চোহিদাররা জানি। তাদের থেকেই আমি জমি বর্গা নিছি এবং তারা ফসলের ভাগ নিত; কিন্তু এখন থেকে ১১/১২ বছর পুর্বে বাদল খাঁ হঠাৎ একদিন বলে এই জমি আমার এবং এখন থেকে ফসলের ভাগ আমারে দিবি বলে আমাকে চাপ দেয়। আমি ফসলের ভাগ বাদল খাঁকে না দিলে আমাকে মারপিট করে। কিন্তু বাদল খাঁ কিভাবে মালিক আমি তা জানিনা। সে আমার থেকে প্রত্যেক ফসলের ভাগ নিয়ে যায় তার জমি দাবি করে’।
অভিযুক্ত বাদল খানকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি। পার্শবর্তী আরেক জমির মালিক বাচ্চু খানের কাছে জানতে চাইলে তিনি জানান জমির মালিক হোচেন আলী চৌকিদার গং, বাদল খাঁ জবর দখলে ভোগ করে। জমি জবরদখলের কঠিন শাস্তির বিধান থাকলেও প্রয়োগ খুবই কম”।




