বানারীপাড়া বাজার কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা

 

বানারীপাড়া প্রতিনিধি

বানারীপাড়া বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে বাজারের প্রবীণ ব্যবসায়ী ও নির্বাচন পরিচালনার জন্য ভোটার হালনাগাদ কমিটির সদস্যকে মারধরের খবর পাওয়া যায়। রবিবার (০১ ডিসেম্বর) বানারীপাড়া বাজারের প্রবীণ ব্যবসায়ী ও বাজার কেন্দ্রীয় মসজিদের কোষাধ্যক্ষ মোঃ মওদুদুর রহমানকে (মওদুদ) মারধর করে অজ্ঞাতনামা কিছু যুবক।

আসন্ন বানারীপাড়া বাজার সমিতি নির্বাচনকে ঘিরে চলছে নির্বাচনী প্রস্তুতি।  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য দায়িত্ব দেয়া হয় বাজারের প্রবীণ ব্যবসায়ী মোঃ মওদুদ, মোঃ দুলাল, কৃষ্ণ পাল ও কালা চাঁদ কুন্ডকে। রবিবার দুপুরে মুখোশ পরা এক যুবক মোঃ মওদুদের দোকানে এসে তার সাথে ‘একটু জরুরি কথা আছে বলে’ পাশের এক গলিতে নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় ওই যুবকের সাথে থাকা আরো কয়েক যুবক ব্যবসায়ী মওদুদকে বলেন ‘তুই যদি পরবর্তীতে ভোটার হালনাগাদ করো- তাহলে পেট কেটে সন্ধ্যা নদীতে ফেলে দিবো’।

মারধরের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখান থেকে দুইজনকে সাধারণ মানুষ সনাক্ত করতে সক্ষম হয়েছেন। যাদের একজন সাগর ফকির (৩০) ও অপরজন সাজ্জাদ (৩১)। পরিচয় শনাক্তের পরে জানা যায় তারা উভয়ই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

এব্যাপারে বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ২০০২ সালের পরে বাজার সমিতির কোন নির্বাচন হয়নি।  বিগত স্বৈরাচার সরকার আমলে নির্বাচন ব্যতীত পকেট কমিটি করে বাজার পরিচালনা করা হত।

৫ আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সারাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে এবং গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমে একটি স্বচ্ছ কমিটি গঠনের সিদ্ধান্তে বাজারের ব্যবসায়ীগণ উদ্যোগী হন। নির্বাচনকে সামনে রেখে অনেকে প্রচারণাও শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা যায়, বিএনপির সমর্তিত একটি গোষ্ঠী বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের মত পকেট কমিটি করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বানচাল করার জন্য এই হামলা চালায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top