এইচ এম খলিল, বাকেরগঞ্জ : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলর গারুড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন নীলগঞ্জ বাজারে ২১ শে মে, বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
ত্রি-বার্ষিক সম্মেলনে গারুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মোতালেব খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশিদ জমাদ্দার।
সম্মেলনে উপস্থিত ছিলেন গারুরড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হেমায়েত উদ্দিন খান, যুগ্ন আহবায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার, যুগ্ন আহবায়ক মোহাম্মদ শহীদ শরীফ, যুগ্ন আহবায়ক মোঃ শাহ আলম মৃধা, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন খান।
১ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রেমে সভাপতি হিসেবে মোঃ শাহ আলম সিকদার ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হায়দার আলী হাওলাদারের নাম ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে ১ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের বিএনপির নেতা ও সাধারণ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



