বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬’ স্মৃতিফলক নির্মাণকাজের উদ্বোধন

 

ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে)  সকাল ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে এ স্মৃতিফলকের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। স্মৃতিফলকটি বিশ্ববিদ্যালয়ের গেইট নং-১ সংলগ্ন স্থানে নির্মিত হবে।

‘জুলাই-৩৬’ স্মৃতিফলকের নকশা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top