বরিশালে ছাত্রশিবিরের থানা দায়িত্বশীল মতবিনিময় সভা

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শনিবার থানা দায়িত্বশীল মতবিনিময় সভা বরিশাল নগরীর একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন- যারা সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি তার বক্তব্যে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ছাত্রশিবিরের কর্মীরা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের দায়িত্ব হলো সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে থানা দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান এবং তরুণদের শিক্ষা ও সামাজিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।

সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম। তিনি সংগঠনের সাম্প্রতিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সেক্রেটারি হাসান নাঈম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, সেক্রেটারি মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, সমাজসেবা এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top