বরিশালে ক্লিনিক-ডায়াগনস্টিকের দালাল নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, গ্রেপ্তারের নির্দেশ

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের কয়েকটি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ সময় বরিশাল জেনারেল হাসপাতালে ঢুকে টেকনিশিয়ান কাম-টিকিট কালেক্টর জসীম মাতুব্বরকে দায়িত্বরত অবস্থায় না পেয়ে সঙ্গে সঙ্গে ক্লোজড করেন।

মন্ত্রী হাসপাতালে ময়লা-আবর্জনা ও ক্লিনিক ডায়াগনস্টিকের দালালদের উপস্থিতিতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মলয় কৃষ্ণ বড়াল।

আজ সোমবার সকালে বরিশাল ঢুকেই জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্য ছিল। আজ বরিশালে এসেছি। এখানের অবস্থা যে একেবারে খারাপ সেটা বলব না। একজন স্টাফকে অনুপস্থিত পেয়েছি, তিনি টিকিট কালেক্টরেট, ক্লোজড করে ফেলেছি।

আমি নির্দেশনা দিয়েছি প্রয়োজনে সব দালাল গ্রেপ্তারে। হাসপাতালের মধ্যে অনেক ময়লা-আবর্জনা পেয়েছি, বাথরুমের অবস্থা ভালো না। আউটডোরে ডাক্তার বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন তিনি।

মন্ত্রী উল্লেখ করেছেন, এখানে শিশু হাসপাতালটি দ্রুত চালুর চেষ্টা করছি, যেন দক্ষিণাঞ্চলের শিশুরা ভালো সেবা পায়। আগামী জুলাই থেকে ১ লাখ জনবল নিয়োগ করতে যাচ্ছি। এতে জনবল সংকট সমস্যা কমবে। গত ১৭ বছরের দুঃশাসনে আমাদের হাতে কোনো টাকা-পয়সা নেই। কতগুলো বিল্ডিং করে রেখেছে কিন্তু জনবল নেই। এগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করছি।

হাম প্রসঙ্গে মন্ত্রী মন্তব্য করেছেন, হাম মোকাবিলায় একটি ভ্যাকসিনও আমাদের কাছে ছিল না। সেই অবস্থায় হাম মোকাবিলায় আমাদের বেগ পেতে হয়েছে। এখন আমাদের স্টক রয়েছে। যদি টিকা না পেতাম, তাহলে চোখের পানি আর থামত না।

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে স্বাস্থ্যমন্ত্রী নগরীর আমানতগঞ্জে শিশু হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top