দাড়িয়াল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

 

সাজিন আহম্মেদ, কামারখালী (বাকেরগঞ্জ)

ইসতিয়াক আহম্মেদ মাসুদ হাওলাদারকে আহবায়ক ও মোঃ নাসির খলিফাকে সদস্য সচিব করে বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশিদ জোমাদ্দার ও সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া স্বাক্ষরিত বিবৃতিতে ইউনিয়ন কমিটি ঘোষণার কথা জানানো হয়।

কমিটিতে গোলাম সরোয়ার মামুন মিয়াকে ১ নং যুগ্ম আহবায়ক, সাখায়াত হোসেন মনিরকে ২নং যুগ্ম আহবায়ক এবং আঃ কাদের খান, এনায়েত হোসেন হাওলাদার ও মাশরুল হাওলাদারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, টিম লিডারের নেতৃত্বে ও আহবায়ক কমিটির সুপারিশে ওয়ার্ড কমিটি অনুমোদন করা হবে এবং পরবর্তী তিন দিনের মধ্যে ‍পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করতে হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top