গৌরনদীতে ১৬১ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদীতে ১৬১ পিস ইয়াবাসহ মোঃ শাহিদুল ইসলাম বেপারী নামে এক মাদক কারবারিকে পুলিশ আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর  মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ডের উত্তর পাশে গোলাম মালেক মৃধা সড়কের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বার্থি ইউনিয়নের কটকস্থল এলাকার হাসেম বেপারীর ছেলে মোঃ শাহিদুল বেপারী বরিশাল জজকোর্টে সহকারী মোহরার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিল। এই পেশার সুবাদে তিনি আদালত এলাকায় পরিচিতি গড়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

সূত্র জানায়, তিনি দক্ষিণাঞ্চলের চিহ্নিত মাদক কারবারি হিরা মাঝি ও মানিক মাঝির সহযোগী। পাইকারি দরে ইয়াবা সংগ্রহ করে বরিশাল কোর্ট এলাকা সহ আশপাশে সরবরাহ করেন।

মঙ্গলবার সন্ধ্যার পর ইয়াবার একটি চালান নিয়ে মোটর সাইকেলে বরিশাল যাওয়ার পথে সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ডের গয়না ঘাটার ফিসারী রোডের মাথায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছে প্যাকেটে রাখা ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সায়েদুল ইসলাম জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করে গৌরনদী মডেল থানায় হস্তান্তর এবং পরবর্তীতে থানার মাধ্যমে কোর্টে চালান করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top