মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত গৌরনদী র ৩৩ জনকে আর্থিক সহযোগিতা দিয়েছে গৌরনদী উপজেলা প্রশাসন। প্রতিজনকে এক লক্ষ টাকার চেক তুলে দেয়া।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরী। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মোঃ গিয়াস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে বক্তব্য রাখেন আহত শিক্ষার্থীর মা মোর্শেদা বেগম, আহত ছাত্রর বাবা মোঃ শাহজাহান শরীফ।
আলোচনা শেষে অনুষ্ঠানে জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত ৩৩ জনের মধ্যে অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই আহতদের পক্ষ থেকে ইউএনও রিফাত আরা মৌরিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



