এস এম খলিল : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই ভোটারদের নজর কাড়তে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় নানানভাবে নিজেদেরকে জানান দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ও ব্যবসায়ী মোঃ ইউসুফ সিকদার বাবুল নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
রবিবার (১৮ মে) বাবুল সিকদারের চাচাতো ভাই রনি সিকদার তার ফেসবুক পোস্টের মাধ্যমে বাবুল সিকদারকে কলসকাঠী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে আলাপকালে বাবুল সিকদার বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে কলসকাঠীকে একটি স্মার্ট ও জনবান্ধন ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। তিনি কলসকাঠী ইউনিয়নের সকল জনগনকে তার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কলসকাঠিকে নিয়ে তার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
বাবুল সিকদার কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া গ্রামের ঐতিহ্যবাহী সিকদার পরিবারের মৃত আহাম্মদ আলী সিকদারের মেঝ সন্তান।



