উজিরপুর প্রতিনিধি
জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বর্তমান সরকারের কর্মসূচির অংশ হিসেবে উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা। উপজেলা পরিষদ সভা কক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আলী সুজার সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার সিনিয়র নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা অন্যতম সদস্য মাস্টার আব্দুল মান্নান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন খান, এ সি ল্যান্ড শাখাওয়াত হোসেন, জামায়াতে ইসলামী উজিরপুর পৌরসভার আমির মোঃ আল-আমিন সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম খান,বরিশাল জেলার ছাত্র সমন্বয়কবৃন্দ।
সভায় আরো উপস্থিত ছিলেন ২টি শহিদ পরিবার এবং ১৩ জন আহতের পরিবারের সদস্যরা। শহীদ এবং আহত পরিবারদের পাশে সরকার আছে বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।




